প্রভাত ডেস্ক : ইউক্রেনের উত্তর, পূর্ব এবং দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৭ জন। ইউক্রেনের সামরিক বাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষ গত রবিবার এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। ইউক্রেনের বিমান বাহিনী বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে বলেছে, ইউক্রেনের সম্মুখসারি চেরনিহিভ, সুমি, খারকিভ এবং দোনেতস্কে রাতভর হামলা চালানো হয়েছে। ইউক্রেন বলছে, রাশিয়ার ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছায়নি। তারা একটি ইসকান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, একটি ইসকান্দার-কে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ছয়টি গাইডেড এয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এসব ছোড়া ক্ষেপণাস্ত্রের মধ্যে কিয়েভ বাহিনী কতগুলো ধ্বংস করেছে-তা নিয়ে বিস্তারিত কিছু বলেনি ইউক্রেন।
টেলিগ্রামে ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৬ জন। এদের মধ্যে তিনজন শিশু রয়েছে। খারকিভের পূর্বের মেয়র ওলেজ সিনেহুবভ জানান, রাশিয়ার হামলায় অন্তত ১৩ জন আহত হয়েছে। এর মধ্যে চার বছর বয়সী একজন শিশু রয়েছে।
এ ছাড়া খারকিভ সিটির মেয়র ইহোর তেরেকহোভ বলেছেন, হামলায় একটি গ্যাস পাইপলাইন এবং অন্তত দুইটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী আরও বলেছে, মিকোলাইভ অঞ্চলে রাশিয়া নয়টি ড্রোন নিক্ষেপ করে। তবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আটটি ধ্বংস করেছে। খেরসন সিটির সামরিক প্রশাসনের প্রধান রোমান ম্রোচকো জানান, খেরসনের দক্ষিণাঞ্চলে রাশিয়ান বাহিনী দিনভর হামলা চালিয়েছে। এতে একজন নিহত হয়েছে। আহত হয়েছে ছয়জন। সুমির আঞ্চলিক প্রসিকিউটররা বলেন, গত রবিবার বিকেলে সভেসা গ্রামে বোমা হামলায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে। তবে ইউক্রেনের এসব রিপোর্টের সত্যতা নিরপেক্ষভাবে রয়টার্স যাচাই করতে পারেনি বলে জানিয়েছে। এ ছাড়া রাশিয়াও এনিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।