শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম রুটে বিমান ভাড়া বেড়েছে

প্রকাশিত - ২৫ আগস্ট, ২০২৪   ০৯:৩২ পিএম
webnews24

প্রভাত বাণিজ্য : চলমান বন্যার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহন যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় চাহিদা বেড়েছে এই রুটে চলাচলকারী স্থানীয় এয়ারলাইন্সগুলো। টিকিটের চাহিদা বাড়ায় এয়ারলাইন্সগুলো তাদের ফ্লাইটের সংখ্যাও বৃদ্ধি করেছে।
তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুরোধ উপেক্ষা করে ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রুটে চলাচলকারী বিমানের টিকিটের দাম ১ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা জানায়, এই রুটে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে। এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইন্স সাধারণত ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে প্রতিদিন ৪টি করে ফ্লাইট পরিচালনা করে। তবে গত শুক্রবার তারা এই রুটে পাঁচটি এবং শনিবার ছয়টি ফ্লাইট পরিচালনা করেছে।
এয়ার অ্যাস্ট্রার ডেপুটি ম্যানেজার সাকিব হাসান শুভ গণমাধ্যমকে বলেন, চাহিদা বেড়ে যাওয়ায় আমরা ফ্লাইট বাড়িয়েছি। কিন্তু বিমান ভাড়া অপরিবর্তিত রয়েছে। রুটে সর্বনি¤œ বিমান ভাড়া ৫,৫০০ টাকা এবং সর্বোচ্চ ১১,০০০ টাকা উল্লেখ করে তিনি বলেন, ৭০টি আসনের মধ্যে প্রায় ৪০ শতাংশ আসন সর্বনি¤œ ভাড়ায় বিক্রি হয়েছে।
সাধারণত ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে দুটি ফ্লাইট পরিচালনা করে নভো এয়ার; তবে এই সময়ে চট্টগ্রাম রুটে প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইনটি। 
যোগাযোগ করা হলে নভো এয়ারের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান মেসবাহ-উল-ইসলাম গণমাধ্যমকে বলেন, "বন্যার কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা বিবেচনা করে তারা বিমান ভাড়া বাড়ায়নি। ভাড়া এখনও যুক্তিসঙ্গত। এটি স্বাভাবিক বিমান ভাড়ার চেয়ে সর্বোচ্চ ৫০০-১,০০০ টাকা বেশি হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে এ রুটে প্রতিদিন সাত থেকে আটটি ফ্লাইট পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, বিমান ভাড়া আগের মতোই রয়েছে।
অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম গো জায়ান অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম রুটে স্থানীয় বাহকদের সিঙ্গেল বা ওয়ানওয়ে (একমুখী) টিকিটের মূল্য চাহিদার উপর নির্ভর করে ৩,৫০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত ওঠা-নামা করছে। রাউন্ড ওয়ে ফ্লাইটের জন্য যাত্রীদের গুনতে হচ্ছে ৭,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত। বন্যা পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটগামী ফ্লাইটে ইকোনমি ক্লাসের ওয়ানওয়ে (একমুখী) ভাড়া সর্বোচ্চ ৫,৪০০ টাকা নির্ধারণ করেছে। রিটার্ন ফ্লাইটের জন্যও এই ভাড়া ধরা হচ্ছে।
এছাড়া, বন্যা কবলিত এলাকার কোনো যাত্রী যদি নির্ধারিত তারিখে ভ্রমণে ব্যর্থ হন বা ফ্লাইট মিস করেন, সেক্ষেত্রে খালি আসন থাকা সাপেক্ষে বিমান বাংলাদেশ বাড়তি টাকা ছাড়াই যাত্রীদের ফ্লাইট রিশিডিউলের সুযোগ দিচ্ছে বলে জানানো হয়েছে এক বিজ্ঞপ্তিতে। প্রেস রিলিজে বিমান বাংলাদেশ জানিয়েছে, এই ধরনের পরিস্থিতি তৈরি হলে যাত্রীদের সংশ্লিষ্ট টিকিট প্রদানকারী সংস্থা, বা বিমানের নিকটতম বিক্রয় কেন্দ্র বা হেল্পলাইনে কল সেন্টারে (১৩৬৩৬) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই সুবিধা চালু থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এছাড়া, দেশে চলমান বন্যা পরিস্থিতির কারণে ফ্লাইটের টিকিট কেটেও যেসব যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পারেননি, তাদের টিকিট বিনামূল্যে রি-ইস্যু বা রি-বুক করার সুযোগ দেওয়ার নির্দেশনা দিয়ে ৩৯টি এয়ারলাইনসকে চিঠি দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক চিঠিতে এই নির্দেশনা দেয়। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।