শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

যতটা সম্ভব প্রতিবাদ করবেন পাওলি দাম

প্রকাশিত - ২৫ আগস্ট, ২০২৪   ০৮:৫৮ পিএম
webnews24

প্রভাত বিনোদন : ভারতের পশ্চিমবঙ্গে আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ন্যাক্কারজনক ঘটনার রেশ এখনও কাটেনি। বিচার না পাওয়া পর্যন্ত মাঠ ছাড়ছেন না কাঁটাতারের ওপারের জনসাধারণ। সেখানে সমানতালে প্রতিবাদ জানাচ্ছেন বিনোদন মহলের ব্যক্তিত্বরাও; বলা যায় প্রায় প্রত্যেক তারকা-শিল্পীরাই কঠোরভাবে এই ন্যাক্কারজনক কা-ের বিচার চেয়েছেন।
সম্প্রতি আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে একটি প্রতিবাদী সমাবেশের আয়োজন করা হয়। সেখানে যোগ দিয়ে এই ঘটনার প্রতিবাদে কথা বলেন টালি অভিনেত্রী পাওলি দাম। তিনি সাংবাদিকদের জানান, ‘বিচার পাব কিনা জানি না। তবে আমাদের পক্ষে যতটা সম্ভব প্রতিবাদ করব। কারণ আজ এই ২০২৪ সালে দাঁড়িয়ে কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তার আশু প্রয়োজন। তাই রোদ, ঝড়, জল, বৃষ্টি সব উপেক্ষা করেই পথে নামছি আমরা। পাওলি আরও বলেন, ‘তবে শুধু কাজের ক্ষেত্রে নয়। বর্তমান অবস্থায় দাঁড়িয়ে ছেলে মেয়ে নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা চাই। বাড়ি থেকেই এই নিরাপত্তা শুরু হবে। রাস্তায় নিরাপত্তা চাই। কাজ করতে গিয়ে যেন শান্তিতে কাজ করতে পারি। সেখানেও নিরাপত্তা চাই। আমার প্রিয় শহরে, কলকাতার বুকে এমন একটা জঘন্য ঘটনা ঘটেছে, এটা ভাবতেই পারছি না। এদিকে আমরা নিজেদের শিক্ষিত বলে জাহির করি। আর সেখানেই কিনা এমন ঘটনা! কঠিন আইনের খুব দরকার।’
এদিন কলকাতায় এই আর্টিস্ট ফোরামের সমাবেশে যোগ দেন দেব, রূপা গঙ্গোপাধ্যায়সহ অনেককেই যোগ দিতে দেখা যায়। দেব ও রূপয়া পাশাপাশি বসে অনেকক্ষণ এই বিষয়ে আলোচনাও করেন বলে জানা যায়। এছাড়াও টালিউডের আরও একাধিক নামী মুখকেও দেখা যায় এই সমাবেশে। 
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।