শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আরজি কর কা-ের ভয়াবহতা এক করল দেব-রূপাকে

প্রকাশিত - ২৫ আগস্ট, ২০২৪   ০৮:৫৭ পিএম
webnews24

প্রভাত বিনোদন  : আরজি কর কা-ের প্রতিবাদে গত শনিবার এক মঞ্চে জড়ো হোন দেব ও রূপা গঙ্গোপাধ্যায়। এসময় পাশাপাশি দেখা যায় তাদের। একসঙ্গেই তারা নারকীয় হত্যা-ধর্ষণের প্রতিবাদ জানান। রূপা জানান, তারা এই মুহূর্তে একত্রিত হয়ে পথে নামবেন বলেই ঠিক করেছেন। তিনি বলেন, আমি দেশের হিসাব রাখতে পারি না। বছরে এই রাজ্যে ৩০-৩৫ হাজার নারী নির্যাতনের ঘটনা হয়। আজ আমরা সকলে একত্রিত হয়েছি। এই রাজ্যে দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষা তো আমরা করেই আছি। কিন্তু যেকোনও একটা রাজ্য নয়। আমরা সকলে চাই, প্রত্যেক জায়গায় এমন ঘটনার প্রতিবাদে আমরা একত্রিত হব। তিনি আরও বলেন, এই মুহূর্তে কোনোভাবেই রাজনৈতিক দল, জাত, ধর্ম ভাষার হিসেবে করব না। যে রাজ্যেই যে অপরাধী হবে, তার শাস্তির দাবিতে সকলে একত্রিত হবে। কোনটা বিজেপির রাজ্য, কোনটা তৃণমূলের রাজ্য, কোনটা সিপিআইএম-এর রাজ্য, তা দেখা হবে না। কেউ বেছে বেছে প্রতিবাদ করবে না। শোনা যাচ্ছে, কয়েক জন ‘মি টু’ অভিযুক্তরাও এই আন্দোলনে শামিল হচ্ছেন। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, হয়ত তাদেরও বোধদয় হচ্ছে। যদি কেউ অন্যায় কাজ করে এখন এই আন্দোলনে শামিল হন, বুঝতে হবে সেটা শুভ লক্ষণ। অনেকেই দাবি করেছেন, অন্যান্য রাজ্যের তুলনায় এই রাজ্যে নারী নির্যাতনের পরিসংখ্যান কম। এই দাবি মানতে নারাজ রূপা।
তিনি বলেন, অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সংখ্যাতত্ত্বের কিছু ফারাক আছে। আমি সাক্ষী। নিরপেক্ষ ভাবে বলছি, কামদুনি কা-ের সময়ও দেখেছি। অন্যান্য রাজ্যে অপরাধের শাস্তি দ্রুত হয়। কিন্তু এই রাজ্যে সরকারি হাসপাতালের মধ্যে কর্মরত চিকিৎসকের এমন পরিণতি হচ্ছে।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।