ইয়েমেনে অবস্থানরত সৌদি সেনাদের লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। একই দিনে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দক্ষিণাঞ্চল অভিমুখে ছোড়া তাদের দুটি ড্রোন ধ্বংসের কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ১৪ নভেম্বর হুথিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, ইয়েমেনের লাহিজের খারাজ এলাকায় সৌদি সেনাদের অবস্থান লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। এতে কয়েক ডজন সেনা হতাহত হয়েছেন বলে দাবি করেন তিনি। এ ছাড়া হামলায় অসংখ্য সামরিক যান ধ্বংস হয়েছে বলেও জানান ইয়াহিয়া সারে।
২৪ঘন্টা অনলাইন:
২৪ঘণ্টা অনলাইন: ইয়েমেনে অবস্থানরত সৌদি সেনাদের লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। একই দিনে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দক্ষিণাঞ্চল অভিমুখে ছোড়া তাদের দুটি ড্রোন ধ্বংসের কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ১৪ নভেম্বর হুথিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, ইয়েমেনের লাহিজের খারাজ এলাকায় সৌদি সেনাদের অবস্থান লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। এতে কয়েক ডজন সেনা হতাহত হয়েছেন বলে দাবি করেন তিনি। এ ছাড়া হামলায় অসংখ্য সামরিক যান ধ্বংস হয়েছে বলেও জানান ইয়াহিয়া সারে।
অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া হুথিদের দুটি ড্রোন মাঝ আকাশেই প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। তবে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা জানানো হয়নি।ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। অন্যদিকে দেশটির রাজধানী সানা নিয়ন্ত্রণ করছে হুথিরা। দুই পক্ষের মধ্যে সাম্প্রতিক সময়ে সীমান্ত পেরিয়ে সংঘাত আরও তীব্র হয়েছে।
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের মধ্যে ইয়েমেনের এই সংঘাত আঞ্চলিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। গত সেপ্টেম্বর থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। এর ধারাবাহিকতায় সেপ্টেম্বর ও অক্টোবরে মক্কা ও মদিনা লক্ষ্য করে একাধিকবার ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা। তবে প্রতিবারই সৌদি জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করে।
সূত্র: আলজাজিরা
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।