শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

পুতিনের সাথে জেলেনস্কিকে বৈঠকের পরামর্শ মোদীর

প্রকাশিত - ২৪ আগস্ট, ২০২৪   ১০:৫৭ পিএম
webnews24

প্রভাত ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুদ্ধাবসানে রাশিয়ার সাথে আলোচনায় বসতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন। আনন্দবাজার জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফরে থাকা মোদী জেলেনস্কিকে কূটনৈতিক পদ্ধতিতে যুদ্ধ থামানোর পরামর্শ দিয়েছেন। জেলেনস্কিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বলার পর মোদী বলেন, প্রয়োজনে ব্যক্তিগতভাবে এই যুদ্ধ থামাতে তিনি সাহায্য করবেন। ইউক্রেনে গিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ভারত শান্তির পক্ষে। গত মাসে ইউক্রেনের একটি শিশু হাসপাতালে রুশ ক্ষেপণাস্ত্র হামলার পরপরই মোদীর মস্কো সফর অনুষ্ঠিত হয়। এই আক্রমণের জন্য মোদী রুশ নেতার সঙ্গে বৈঠকে পরোক্ষভাবে সমালোচনা করেছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মোদীর ওই সময় মস্কো সফর নিয়ে হতাশা প্রকাশ করে শান্তি প্রচেষ্টার জন্য ওই সফরকে ধাক্কা বলে অভিহিত করেছিলেন। তবে এবার মোদী ইউক্রেন সফরে জেলেনস্কির সঙ্গে বৈঠকে সংলাপ ও কূটনৈতিক সমাধানের পথ খোঁজার পরামর্শ দিয়েছেন।
জেলেনস্কিকে মোদী বলেছেন, যুদ্ধে সময় নষ্ট না করে আমাদের আলোচনার মাধ্যমেই এগোনো উচিত। তিনি বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, ভারত শান্তির লক্ষ্যে যেকোনও প্রচেষ্টায় সক্রিয় ভূমিকা নিতে প্রস্তুত। আমি যদি ব্যক্তিগতভাবে এ ব্যাপারে কোনো ভূমিকা রাখতে পারি, আমি তা করব, বন্ধু হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, একটি ইতিহাস তৈরি হলো। ইউক্রেনের স্বাধীনতার পর এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী এ দেশে পা রাখলেন। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ইউক্রেনের জাতীয় সার্বভৌমত্বকে সমর্থন করে ভারত এবং ভারত আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
জুলাইয়ের ইউক্রেনের হাসপাতাল হামলায় নিহত শিশুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোদী সফর শুরু করেছেন, এতে জেলেনস্কি তার প্রশংসা করেছেন। আনন্দবাজার আরও জানায়, মোদীর এই সফরে ভারত এবং ইউক্রেনের মধ্যে মোট চারটি বিষয়ে চুক্তি হয়েছে। তার মধ্যে চিকিৎসা, কৃষি, মানবিক সম্পর্ক এবং সাংস্কৃতিক বিষয় রয়েছে। এছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য, কৌশলগত আংশীদারত্ব এবং প্রযুক্তিগত এবং প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা চালিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও কথা হয়েছে।
বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক রয়টার্সকে বলেছেন, মোদীর কিইভ সফর গুরুত্বপূর্ণ, কারণ রাশিয়ার ওপর ভারতের কিছুটা প্রভাব রয়েছে। মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক থাকা ভারত প্রকাশ্যে যুদ্ধে নিরীহ মানুষের মৃত্যুর সমালোচনা করেছে। জেলেনস্কি ও তার উপদেষ্টারা মনে করেন, রাশিয়ার ওপর ভারতের প্রভাব উল্লেখযোগ্য। আগ্রাসনের জেরে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পর ভারত মস্কোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্কও জোরদার করেছে। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক হামলার পর আলোচনা সম্ভব নয়। ইউক্রেনের শীর্ষ সামরিক কর্মকর্তা দাবি করেছেন, এই হামলায় প্রায় ১০০টি বসতি দখল করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।