বাড়তি তেল ব্যবহার না করেও তৈরি করা যায় সুস্বাদু চিকেন রোস্ট। মুরগির মাংস, টক দই, দুধ, কাঠবাদাম ও বিভিন্ন মসলার সমন্বয়ে সহজ পদ্ধতিতে ঘরেই রান্না করা যাবে এই পদ।
২৪ঘন্টা অনলাইন: চিকেন রোস্ট মানেই সুস্বাদু মসলা, বাদামের ঘ্রাণ আর ঘন ঝোল। তবে রোস্ট রান্নায় সব সময় বাড়তি তেল ব্যবহার করতে হবে, এমন নয়। টক দই, দুধ ও কাঠবাদামের মিশ্রণেই তৈরি করা যায় সুস্বাদু তেলবিহীন চিকেন রোস্ট। যারা রান্নায় অতিরিক্ত তেল এড়িয়ে চলতে চান, তাদের জন্য এটি হতে পারে ঘরোয়া খাবারের ভিন্ন একটি আয়োজন।
এই রোস্ট তৈরিতে খুব বেশি ঝামেলা নেই। প্রয়োজনীয় উপকরণ একসঙ্গে প্রস্তুত করে নির্দিষ্ট ধাপে রান্না করলেই তৈরি হবে মজাদার পদটি।
যেসব উপকরণ লাগবে
মুরগির মাংস ৫০০ গ্রাম
টক দই ১ কাপ
তরল দুধ ১ কাপ
পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ২ চা চামচ
গরম মসলার গুঁড়া ১ টেবিল চামচ
কাঠবাদাম বাটা ২ টেবিল চামচ
কাঠবাদাম কুচি ২ টেবিল চামচ
পেঁয়াজ বেরেস্তা পরিমাণমতো
লবণ স্বাদমতো
প্রয়োজনমতো পানি
যেভাবে তৈরি করবেন
প্রথমে মুরগির মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে মাংসের সঙ্গে টক দই, কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবং কাঠবাদাম কুচি মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। কিছুক্ষণ মেরিনেট করে রাখুন, যাতে মসলার স্বাদ মাংসে ভালোভাবে মিশে যায়।
এবার চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে প্রয়োজনমতো পানি দিন। এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, গরম মসলার গুঁড়া, কাঠবাদাম বাটা, লবণ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন।
মসলা কিছুটা কষানো হলে আগে থেকে মেরিনেট করে রাখা মুরগির মাংস প্যানে দিয়ে দিন। এরপর তরল দুধ যোগ করে মাঝারি আঁচে রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন, যাতে মাংস পাত্রের নিচে লেগে না যায়।
মুরগির মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে এবং ঝোল ঘন হয়ে এলে চুলা বন্ধ করে দিন। এবার ওপরে সামান্য কাঠবাদাম কুচি ও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু তেলবিহীন চিকেন রোস্ট।
গরম ভাত, পোলাও কিংবা পরোটার সঙ্গে এই চিকেন রোস্ট পরিবেশন করতে পারেন। বাড়তি তেল ছাড়াই দই, দুধ ও বাদামের স্বাদে তৈরি এই পদটি ঘরোয়া খাবারের তালিকায় আনতে পারে নতুনত্ব।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।