শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তানদের থেকে আলাদা হয়ে পড়ছেন গাজার মায়েরা

প্রকাশিত - ২৪ আগস্ট, ২০২৪   ০৯:১৮ পিএম
webnews24

প্রভাত ডেস্ক : যুদ্ধ শুরু হওয়ার আগে জেরুজালেমে একসঙ্গে তিন সন্তান জন্ম দেন গাজার বাসিন্দা হানানে বায়ুক (২৬)। আর কিছুদিন পর শিশুগুলো এক বছর বয়সে পা রাখবে। তারা জন্মের পর নিজেদের মাকে শুধু একবারই দেখেছে। হানানে বায়ুকের আশঙ্কা, সন্তানদের ছাড়া তিনি মারা যাবেন। হানানের তিন সন্তানের নাম নাজোয়া, নোয়ার ও নাজমেহ। ২০২৩ সালের ২৪ আগস্ট তাদের জন্ম। প্রসবের পর সন্তানদের রেখেই ফিলিস্তিনে ফিরে আসতে হয়েছিল হানানেকে। কারণ, তাঁর ইসরায়েলে ভ্রমণের অনুমতির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।
সন্তান গর্ভে ধারণের জন্য দীর্ঘ সাত বছর নানা দুর্ভোগ ও কষ্ট সয়েছেন হানানে। গ্রহণ করতে হয়েছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ (টেস্টটিউবে ভ্রূণ নিষিক্ত করা) চিকিৎসাপদ্ধতি। অবশেষে পূর্ব জেরুজালেমের আল মাকাসেদ হাসপাতালে সন্তান জন্ম দিতে সক্ষম হন তিনি। জেরুজালেমে যাওয়ার জন্য আগেই অনুমতিপত্র নিতে হয়েছিল এই ফিলিস্তিনি নারীকে। হেবা ইদরিস তাঁর নবজাতক কন্যাকে উত্তর গাজায় স্বামী সালেহর নিজের বাড়িতে ফিরিয়ে আনতে চান। হেবা ও সালেহ দম্পতি ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত নয়বার ঘর ছেড়েছেন। সালেহ তাঁর শিশুকন্যাকে শুধু ছবিতেই দেখেছেন। অশ্রুসিক্ত হেবা বলেন, আমি আমার কন্যাকে দেখতে চাই, তার কাছ থেকে আলাদা হয়ে যাওয়ায় আমি অনেক বেশি কষ্ট পাচ্ছি।
জন্মের পর হানানের সন্তানদের ইনকিউবেটরে রাখা হয়েছিল। নবজাতকদের দেখার জন্য খুব বেশি সময় পাননি হানানে; বড়জোর দেড় ঘণ্টা। এরপরই তাঁকে গাজায় ফিরে আসতে হয়। হানানে বলেন, জেরুজালেমে থাকার অনুমতি শেষ হয়ে যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে চলে যেতে বলে। অপরিণত অবস্থায় জন্ম হওয়ায় হানানের তিন সন্তানকে কয়েক সপ্তাহ ইনকিউবেটরে রাখতে হয়েছিল। গাজার হাসপাতালগুলোয় পর্যাপ্ত ইনকিউবেটর না থাকায় সন্তানদের পূর্ব জেরুজালেমে রাখা ছাড়া কোনো উপায় ছিল না। গত অক্টোবরে আবার সেখানে যাওয়ার কথা ছিল হানানের। কিন্তু এর আগেই ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বেধে যায়।
গাজা থেকে ইসরায়েলে প্রবেশের একমাত্র পথ ইরেজ টার্মিনাল। হানানে ওই পথ দিয়ে পূর্ব জেরুজালেম যেতে অনুমতিপত্রের জন্য ৫ অক্টোবর আবেদন করেছিলেন। কিন্তু এর দুই দিন পর হামাস যোদ্ধারা টার্মিনালের ভেতরে বিস্ফোরণ ঘটান।
ইসরায়েলি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুসারে, ইসরায়েলে ৭ অক্টোবর হামাস যোদ্ধাদের নজিরবিহীন হামলায় ১ হাজার ১৯৮ জন নিহত হন। জবাবে সেদিন থেকেই গাজায় তা-ব শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪০ হাজার ২৬৫ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে কতজন হামাস যোদ্ধা আর কতজন বেসামরিক মানুষ, তা বিস্তারিতভাবে জানায়নি মন্ত্রণালয়। জাতিসংঘের মানবাধিকার দপ্তর বলছে, নিহত মানুষের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
হানানে বায়ুকের মতোই অবস্থা গাজার অবরুদ্ধ বাসিন্দা হেবা ইদরিসের (২৭)। তিনিও জেরুজালেমে তাঁর একমাত্র কন্যা সাইদার কাছে ফিরতে পারছেন না। দুই মাস আগে মাকাসেদ হাসপাতালে অপরিণত অবস্থায় জন্ম হয় সাইদার। হেবা ইদরিস তাঁর নবজাতক কন্যাকে উত্তর গাজায় স্বামী সালেহর নিজের বাড়িতে ফিরিয়ে আনতে চান। হেবা ও সালেহ দম্পতি ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত নয়বার ঘর ছেড়েছেন। সালেহ তাঁর শিশুকন্যাকে শুধু ছবিতেই দেখেছেন। অশ্রুসিক্ত হেবা বলেন, ‘আমি আমার কন্যাকে দেখতে চাই, তার কাছ থেকে আলাদা হয়ে যাওয়ায় আমি অনেক বেশি কষ্ট পাচ্ছি।’
হানানে বায়ুকও ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। তিনি এখন দক্ষিণে বাস্তুচ্যুতদের একটি শিবিরে বসবাস করছেন। শ্বশুরবাড়ির সাত সদস্যকে নিয়ে একটি তাঁবুতে দিন কাটছে তাঁর। এএফপিকে তিনি বলেন, ‘এটা আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। অন্তঃসত্ত্বা হতে আমার অনেক সময় লেগেছে। এখন আমি সব সময় কাঁদি।’ যুদ্ধের কারণে গাজায় ফোনের নেটওয়ার্ক ভালো না থাকায় নবজাতকদের খবর নিতে পারেন না বলেও জানান তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।