শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

শাড়িতে মায়াবী পূর্ণিমা

প্রকাশিত - ০৮ নভেম্বর, ২০২৬   ০৬:১৬ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। ঐতিহ্যবাহী পোশাক আর আভিজাত্যপূর্ণ সাজে আবারও ভক্তদের নজর কাড়লেন। কমলা রঙের শাড়ি, সোনালি গয়না আর পরিমিত সাজে নিজের সৌন্দর্য তুলে ধরেছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারা করা  ছবিগুলোতে ফুটে উঠেছে বাঙালি ঐতিহ্য ও রুচিশীল ফ্যাশনের এক অনন্য মেলবন্ধন।

ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘ঐতিহ্যের ছোঁয়ায়, আভিজাত্যের আবরণে, আর প্রিয় রঙের মায়ায় উদ্ভাসিত।’ ছবিগুলোতে পূর্ণিমাকে দেখা গেছে কমলা-খয়েরি আভাযুক্ত শাড়িতে। শাড়ির জমিনে রয়েছে ছোট ছোট সোনালি নকশা, আর পাড়জুড়ে কারুকাজ করা নকশা সাজটিকে দিয়েছে বিশেষ মাত্রা। 

এর সঙ্গে মিলিয়ে পরেছেন ভারী সোনালি গয়না। গলায় একাধিক স্তরের অলংকার ও বড় পেনড্যান্ট, কানে ঝুমকা এবং হাতে বালা সব মিলিয়ে সাজে ছিল ঐতিহ্যের স্পষ্ট ছাপ। চুল পেছনে পরিপাটি করে বাঁধার পাশাপাশি সামনে কিছু চুল খোলা রেখেছেন তিনি। 

কাধের ওপর নেমে আসা ঢেউখেলানো চুল, কপালে ছোট টিপ, চোখের গাঢ় সাজ ও কমলা আভাযুক্ত লিপস্টিক তার উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। একটি ছবিতে আয়নার সামনে দাঁড়িয়ে হাত গুটিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন পূর্ণিমা। 

ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরাও তাদের মুগ্ধতার কথা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘অপরূপ সৌন্দর্যের বহিঃপ্রকাশ।’ আরেকজনের মন্তব্য, ‘এখনকার সুন্দরীরাও আপনার সামনে বেমানান।’

প্রসঙ্গত, পূর্ণিমা চলচ্চিত্রে পা রাখেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ দিয়ে। চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৭ সালে, তখন তিনি ক্লাস নাইনে পড়তেন। সুন্দর চেহারার অধিকারিণী এই অভিনেত্রী শুরুতেই অভিনয়ের সাথে সাথে অসাধারণ শারীরিক সৌন্দর্যের জন্য সবার মন জয় করে নেন। ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’ ছায়াছবিতে বেশ খোলামেলা পোশাকে হাজির হয়ে দর্শকদের নজর কাড়েন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।