শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
স্বাস্থ্যগত উপকারিতার জন্য ক্যাস্টর অয়েল খুবই সমাদৃত। অনেকে হয়তো ক্যাস্টর অয়েলকে কেবল কোষ্ঠকাঠিন্য দূর করার ওষুধ হিসেবেই জানেন, কিন্তু এর আরও কিছু অসাধারণ ব্যবহার রয়েছে। যেমন- পেশির ব্যথা কমায়: এই তেলটি উষ্ণ অবস্থায় শরীরে তরল পদার্থের সঞ্চালন বাড়াতে সাহায্য করে। পেশিতে মালিশ করার জন্য এটি দারুণ বিকল্প, কারণ এর উষ্ণতা পেশির টান বা আড়ষ্টতা কমাতে সাহায্য করে। আক্রান্ত স্থানে সামান্য পরিমাণ ক্যাস্টর অয়েল লাগিয়ে আলতো করে মালিশ করুন।

ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার

প্রকাশিত - ০৮ নভেম্বর, ২০২৬   ০১:৪৩ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: স্বাস্থ্যগত উপকারিতার জন্য ক্যাস্টর অয়েল খুবই সমাদৃত। অনেকে হয়তো ক্যাস্টর অয়েলকে কেবল কোষ্ঠকাঠিন্য দূর করার ওষুধ হিসেবেই জানেন, কিন্তু এর আরও কিছু অসাধারণ ব্যবহার রয়েছে। যেমন- পেশির ব্যথা কমায়: এই তেলটি উষ্ণ অবস্থায় শরীরে তরল পদার্থের সঞ্চালন বাড়াতে সাহায্য করে। পেশিতে মালিশ করার জন্য এটি দারুণ বিকল্প, কারণ এর উষ্ণতা পেশির টান বা আড়ষ্টতা কমাতে সাহায্য করে। আক্রান্ত স্থানে সামান্য পরিমাণ ক্যাস্টর অয়েল লাগিয়ে আলতো করে মালিশ করুন। এছাড়া, অন্যান্য তেলের সাথে মিশিয়েও এটি ব্যবহার করা যায়। যেমন- পেপারমিন্ট অয়েল বা ক্যামোমাইল অয়েলের কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েলের সাথে মিশিয়ে পেশিতে মালিশ করতে পারেন।

ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে: ক্যাস্টর অয়েলের উচ্চ ঘনত্বের কারণে এটি ময়েশ্চারাইজার হিসেবেও চমৎকার। ত্বকে লাগালে এটি দীর্ঘক্ষণ টিকে থাকে এবং ত্বকের গভীরে প্রবেশ করে ভেতর থেকে পুষ্টি জোগায়। যাদের ত্বক শুষ্ক, তাদের জন্য এটি অত্যন্ত কার্যকর; এটি ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তোলে। ছত্রাকজনিত সংক্রমণ দূর করে: ক্যাস্টর অয়েলে শক্তিশালী ছত্রাকরোধী (ফাঙ্গিসাইডাল) গুণ রয়েছে। এ কারণেই এটি অ্যাথলেটস ফুট বা পায়ের আঙুলের ফাঁকে ছত্রাক সংক্রমণ, দাদ এবং কুঁচকির চুলকানির মতো বিভিন্ন ছত্রাকজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। সবচেয়ে ভালো দিক হলো, অন্যান্য ছত্রাকরোধী ওষুধের বিপরীতে ক্যাস্টর অয়েল ব্যবহারে সাধারণত কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় না।

চুলের রঙ ও উজ্জ্বলতা বাড়ায়: ক্যাস্টর অয়েল চুলের জন্যও অত্যন্ত উপকারী। যদি আপনার চুল নিষ্প্রভ ও উজ্জ্বলতাহীন হয়ে পড়ে, তবে ক্যাস্টর অয়েল ব্যবহার করলে খুব দ্রুত চুল ঘন ও গাঢ় রঙের দেখাবে। এর কারণ হলো, এই তেলটি একটি ‘হিউমেকট্যান্ট’হিসেবে কাজ করে, যা চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। গোসলের পর চুল শুকিয়ে নিন, এরপর এক টেবিল চামচ ক্যাস্টর অয়েল হালকা গরম করে আঙুলের সাহায্যে চুলে লাগিয়ে নিন। আপনার চুল লম্বা হলে, তেল লাগানোর আগে সেগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে নিন, যাতে প্রতিটি চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত তেল ভালোভাবে পৌঁছাতে পারে। বলিরেখা কমায়: ত্বকের বলিরেখা কমাতে ক্যাস্টর অয়েল দারুণ কার্যকর। এটি ত্বকে কোলাজেন ও ইলাস্টিনের উৎপাদন বাড়িয়ে দেয়, যা বার্ধক্যের ছাপ পড়তে বাধা দেয়। ক্যাস্টর অয়েলের সবচেয়ে বড় গুণ হলো, এটি ত্বকের গভীরে প্রবেশ করতে পারে অথচ লোমকূপ বন্ধ করে দেয় না। এছাড়া, এটি ত্বকের দাগ ও ক্ষতচিহ্ন কমাতেও সাহায্য করে। সূত্র: হেলদিবিল্ডার্জড

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।