ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটারে সীমাবদ্ধ রাখার নীতি তুলে নিয়েছে। নতুন ঘোষণায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সুযোগ তৈরি হয়েছে। এর ফলে ইরানের সামরিক সক্ষমতা এবং মধ্যপ্রাচ্যের বাইরেও সম্ভাব্য হামলার পরিধি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
২৪ঘন্টা অনলাইন: ২৪ঘন্টা অনলাইন : এসেছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, নতুন করে ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে আর এই দূরত্বের সীমা মানা হবে না। ফলে ভবিষ্যতে আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পথ খুলে গেল বলে মনে করা হচ্ছে।
৭ নভেম্বর আইআরজিসির মুখপাত্র হোসেন মোহেব্বি তেহরানে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি জানান, ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটারে সীমাবদ্ধ রাখার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। এ বিষয়ে ইরান শুধু বক্তব্যেই সীমাবদ্ধ থাকবে না, বাস্তব পদক্ষেপের মাধ্যমেও তা দেখাবে বলে মন্তব্য করেন তিনি।
ইরানের এই সিদ্ধান্ত এমন এক সময়ে সামনে এলো, যখন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের ওপর নতুন করে কোনো হামলা হলে পাল্টা জবাব দেওয়ার ক্ষেত্রে ভৌগোলিক সীমা বিবেচনা করা হবে না। তাঁর বক্তব্যের পর ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে আইআরজিসির নতুন ঘোষণা সামরিক সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
তবে বর্তমানে ইরানের হাতে দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে কি না, কিংবা অতীতে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছিল কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি আইআরজিসির মুখপাত্র।
এতদিন দুই হাজার কিলোমিটারের সীমা ইরানের ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য লক্ষ্যবস্তুকে মূলত মধ্যপ্রাচ্য এবং ইউরোপের কিছু অংশের মধ্যে সীমাবদ্ধ রেখেছিল। এই পাল্লার আওতায় রয়েছে পুরো আরব উপদ্বীপ, মিসরের অধিকাংশ এলাকা, গ্রিস ও বলকান অঞ্চলের কিছু অংশ। নতুন নীতির ফলে ভবিষ্যতে ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়লে আরও দূরবর্তী অঞ্চল ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর আওতায় আসতে পারে।
এর আগে চলতি বছরের মার্চে ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ার দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। ইরান থেকে ঘাঁটিটির দূরত্ব প্রায় চার হাজার কিলোমিটার। তবে ক্ষেপণাস্ত্র দুটি লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই মাঝ আকাশে ধ্বংস করা হয়।
ওই ঘটনার পর ইরানের প্রকৃত ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং দুই হাজার কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানার প্রযুক্তি দেশটির হাতে রয়েছে কি না, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের আশঙ্কা, ইরান তাদের মহাকাশ কর্মসূচির প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। তবে ইরানের সর্বশেষ ঘোষণার পর এমন ক্ষেপণাস্ত্র ইতোমধ্যে তৈরি হয়েছে—এমন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।