শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
রাজধানীর কারওয়ান বাজারে গত সপ্তাহের তুলনায় আপেল ও মাল্টার দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে। তবে কমলা, আঙুর, নাশপাতি ও আনারসহ বিভিন্ন বিদেশি ফলের দাম এখনো বেশি। প্রতি কেজি কালো আঙুর ৫৫০ টাকা এবং সাদা আঙুর ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। উচ্চমূল্যের কারণে বিদেশি ফল কম কিনছেন ক্রেতারা। তুলনামূলক সস্তা হওয়ায় পেঁপে, পেয়ারা ও দেশি মাল্টার প্রতি বাড়ছে আগ্রহ।

কারওয়ান বাজারে ফলের দাম কমলেও স্বস্তি নেই ক্রেতাদের

প্রকাশিত - ০৬ নভেম্বর, ২০২৬   ০৬:১২ পিএম
webnews24
ছবি : সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: ২৪ঘন্টা অনলাইন : ক্ষেত্রে স্বস্তি ফিরছে না সাধারণ ক্রেতাদের। উচ্চমূল্যের কারণে অনেকেই প্রয়োজনের তুলনায় কম ফল কিনছেন। অন্যদিকে তুলনামূলক কম দামের দেশি ফলের দিকেই ঝুঁকছেন ক্রেতাদের একটি বড় অংশ। ৬ নভেম্বর রাজধানীর কারওয়ান বাজারের ফলের দোকানগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে বর্তমানে প্রতি কেজি কমলা বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। ফুজি আপেল ৩০০ টাকা, দিলশান আপেল ২৫০ টাকা এবং ছোট আকারের আপেল ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মানভেদে মাল্টার দাম ২৫০ থেকে ২৮০ টাকা। সাদা আঙুর বিক্রি হচ্ছে ৪০০ টাকা এবং কালো আঙুর ৫৫০ টাকা কেজি দরে।

এ ছাড়া প্রতি কেজি আনার বিক্রি হচ্ছে ৩৫০ টাকা, ড্রাগন ফল ২৪০ থেকে ২৬০ টাকা, নাশপাতি ৩২০ টাকা এবং পেয়ারা ৮০ থেকে ১০০ টাকায়। সাম্মাম পাওয়া যাচ্ছে ১০০ টাকা কেজি দরে। দেশি মাল্টার দাম তুলনামূলক কম, প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা।

দেশি ফলের মধ্যে পেঁপে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকা কেজি দরে। আকারভেদে প্রতিটি আনারসের দাম ৩০ থেকে ৬০ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহের তুলনায় কয়েক ধরনের ফলের দাম কমেছে। বিশেষ করে আপেল ও মাল্টার দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে।

কারওয়ান বাজারের ফল ব্যবসায়ী সাইয়েদুল ইসলাম বলেন, গত সপ্তাহের তুলনায় বাজারে ফলের দাম কিছুটা কমেছে। আপেল ও মাল্টার দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে।

আরেক ব্যবসায়ী সুলতান আহমদ জানান, বর্তমানে মাল্টা ২৮০ টাকা কেজি দরে বিক্রি করছেন। আগের সপ্তাহে এর দাম ৩০০ টাকার বেশি ছিল। নাশপাতি বিক্রি করছেন ৩২০ টাকায়। তবে আফ্রিকান আপেলের দাম তুলনামূলক বেশি। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়।

এদিকে বাজারে ফল কিনতে আসা ক্রেতাদের মধ্যে দেশি ফলের প্রতি আগ্রহ বেশি দেখা গেছে। জুমার নামাজের পর ফল কিনতে আসা আলী হোসেন জানান, আড়াই কেজি পাকা পেঁপে কিনেছেন ১৫০ টাকায়। তার মতে, ফলের আকার ও মান অনুযায়ী দামে পার্থক্য থাকে। ছোট আকারের পেঁপে ৫০ টাকা কেজিতেও পাওয়া যায়। তাই তিনি তুলনামূলক কম দামের দেশি ফল বেশি কেনেন।

বাজারে আসা অন্য ক্রেতারাও জানিয়েছেন, কিছু ফলের দাম কমলেও সামগ্রিকভাবে বাজার এখনো স্বস্তিদায়ক নয়। বিশেষ করে বিদেশি ফলের উচ্চমূল্যের কারণে ইচ্ছা থাকলেও অনেকেই বেশি পরিমাণে কিনতে পারছেন না।

সব মিলিয়ে কারওয়ান বাজারে ফলের দামে সামান্য নিম্নমুখী প্রবণতা দেখা গেলেও তা এখনো সাধারণ ক্রেতাদের জন্য বড় ধরনের স্বস্তি তৈরি করতে পারেনি। কম দামের দেশি ফলই আপাতত অনেক পরিবারের কেনাকাটার প্রধান ভরসা হয়ে উঠেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।