শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
সুগারের মাত্রার গত তিন মাসের গড় অর্থাৎ এইচবিএ১সি রক্তপরীক্ষা করানো হয়। সে ক্ষেত্রে ৫.৭ শতাংশ স্বাভাবিক, ৫.৭-৬.৪ শতাংশ প্রি-ডায়াবিটিস এবং ৬.৫ শতাংশে পৌঁছে গেলে তা ডায়াবিটিস।

দিনের বিভিন্ন সময়ে রক্তে শর্করার সঠিকমাত্রা

প্রকাশিত - ০৫ নভেম্বর, ২০২৬   ১০:৪৭ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: এখন ঘরে ঘরে ডায়াবিটিস এবং প্রি-ডায়াবিটিসের রোগী। বাড়িতে তাই গ্ল‍ুকোমিটারও কিনে রাখেন তাঁরা। কারণ, রক্তে শর্করার মাত্রা দিনভর এক রকম থাকে না। আপনি কী খাচ্ছেন, কতটা শারীরচর্চা করছেন, ঘুম কেমন হচ্ছে, মানসিক চাপ রয়েছে কি না, এমন নানা বিষয়ের উপর তা নির্ভর করে। তাই চিকিৎসকেরা প্রয়োজন অনুযায়ী একাধিক ধরনের পরীক্ষাও করান। দিনের কোন সময়ে রক্তে শর্করার মাত্রা কতটা থাকা স্বাভাবিক, তা জানাচ্ছেন মধুমেহ রোগের চিকিৎসক আশিস মিত্র।

ফাস্টিং ব্লাড সুগার বা এফপিজি পরীক্ষা করা হয় অন্তত ৮ ঘণ্টা না খেয়ে থাকার পর। শরীর খাবার না পেলে কী ভাবে রক্তে গ্ল‍ুকোজ়ের মাত্রা নিয়ন্ত্রণ করছে, এই পরীক্ষায় তার ধারণা পাওয়া যায়। অন্য দিকে, পোস্ট-প্র্যান্ডিয়াল বা ভরাপেটেও সুগার পরীক্ষা করা হয়। খাওয়ার দু’ঘণ্টা পর। এতে খাবার থেকে পাওয়া গ্ল‍ুকোজ় শরীর কতটা দক্ষতার সঙ্গে সামলাতে পারছে, তা বোঝা যায়।

স্বাভাবিক মাত্রার তালিকা দিলেন চিকিৎসক —

• খালি পেটে ব্লাড সুগার যদি ১১০-এর নীচে থাকে, তা হলে তা স্বাভাবিক। ১১০ থেকে ১২৫-এর মধ্যে হলে তা প্রি-ডায়াবিটিস। আর ১২৬ ছুঁয়ে ফেললে তা ডায়াবিটিস, অর্থাৎ রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি।

• মূলত মধ্যাহ্নভোজের দু’ঘণ্টা পরে পরীক্ষা করেন রোগীরা। খাওয়ার পরে যদি ১৪০-এর নীচে থাকে, তা হলে তা স্বাভাবিক। ১৪০ থেকে ১৯৯-এর মধ্যে থাকলে তা প্রি-ডায়াবিটিস এবং মাত্রা ২০০-র বেশি থাকলে তা ডায়াবিটিসের সঙ্কেত দেয়।

• সুগারের মাত্রার গত তিন মাসের গড় অর্থাৎ এইচবিএ১সি রক্তপরীক্ষা করানো হয়। সে ক্ষেত্রে ৫.৭ শতাংশ স্বাভাবিক, ৫.৭-৬.৪ শতাংশ প্রি-ডায়াবিটিস এবং ৬.৫ শতাংশে পৌঁছে গেলে তা ডায়াবিটিস।

ডা. আশিস মিত্র বলছেন, ‘‘খালি পেটে ব্লাড সুগার ৯০ থেকে ১১০-এর মধ্যে আর ভরা পেটে সাধারণত ১৪০ থেকে ১৬০-এর মধ্যে রাখার চেষ্টা করা উচিত। বাড়িতে যাঁরা সুগার মাপেন, তাঁদের জন্য পরামর্শ, কেবল দিনে এক বার করে পরীক্ষা করলে হবে না। ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে। কারণ, কোনও কোনও রোগীর ক্ষেত্রে দেখা গিয়েছে, ফাস্টিং ব্লাড সুগার বা খালি পেটে রক্তে শর্করার মাত্রা এবং ভরা পেটে সুগারের মাত্রা স্বাভাবিক রয়েছে, কিন্তু এইচবিএ১সি ৬.৫ শতাংশের

যদি কেবল মধ্যাহ্নভোজের পর সুগার চেক করেন, তা হলে সম্পূর্ণ ধারণা পাওয়া যায় না। হয়তো বা প্রাতরাশ বা নৈশভোজের পর সুগারের মাত্রা বেড়ে যায়, কিন্তু পরীক্ষা করেন না বলে জানতে পারেন না। এমনও হতে পারে, সুগার কমে গিয়ে খিদে পাচ্ছে, তখন পেট ভরে খাবার খেয়ে নিচ্ছেন, আর সেই সময়ে সুগারটা অনেকটা বেড়ে যাচ্ছে।’’ তাই প্রত্যেক বার খাবার খাওয়ার দু’ঘণ্টা পর কিংবা ঘুরিয়ে ফিরিয়ে ভোজের পর সুগার মাপা উচিত, কেবল এক বেলা নয়। তা হলেই সঠিক ধারণা পাওয়া যাবে।

তা ছাড়া হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ সুগারের মাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকা নিয়েও সতর্ক থাকা উচিত বলে মত চিকিৎসক। তিনি জানাচ্ছেন, ৭০-এ সুগার নেমে গেলে তা হাইপোগ্লাইসেমিয়া। তাই ৮০-র উপরে রাখা দরকার সব সময়ে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।