শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাড়ছে সুদের হার

প্রকাশিত - ২৩ আগস্ট, ২০২৪   ০৮:৩৯ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট  : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ানো হবে। দুয়েকদিনের মধ্যে সেটি সাড়ে ৮ থেকে বাড়িয়ে করা হবে ৯ শতাংশ। কয়েক মাসের মধ্যে সেটি আরও বাড়িয়ে করা হবে ১০ শতাংশ বা তার চেয়ে বেশি। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন গভর্নর। সাক্ষাৎকারটি বুধবার রাতে প্রকাশ করে বিবিসি। গভর্নর বলেন, এটাকে আমরা প্রথমে ৯, তারপর সাড়ে ৯, তারপর ১০ শতাংশে নিয়ে যাব। এটা করতে আড়াই মাসের মতো সময় লাগবে। জিনিসপত্রের মূল্যবৃদ্ধি বাংলাদেশের জন্য একটি প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে রেমিট্যান্স কমে যাওয়া এবং রাজনৈতিক অস্থিরতার কারণে পোশাক রফতানি খাত বাজেভাবে প্রভাবিত হওয়ায় বাংলাদেশী মুদ্রাও চাপের মধ্যে রয়েছে। এ অবস্থায় বাংলাদেশকে ৪৭০ কোটি ডলার অর্থসহায়তা দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সেক্ষেত্রে বাংলাদেশের মুদ্রানীতি কঠোর করা এবং বিনিময় হার নমনীয় রাখার শর্ত রয়েছে। 
ড. আহসান এইচ মনসুর জানান, সহায়তার অর্থ আরো বাড়ানোর জন্য বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত দেড় বিলিয়ন ডলার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির কাছে ১ বিলিয়ন ডলার করে চাওয়া হয়েছে। আইএমএফে ৩ দশক কাটানো প্রবীণ অর্থনীতিবিদ ড. মনসুরকে গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। নিজের লক্ষ্যের কথা ব্যক্ত করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, দেশের ব্যাংক খাত ঢেলে সাজানোর ব্যাপারে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন তিনি। দায়িত্ব নেয়ার পর বিনিময় হার স্থিতিশীল রাখতে অনেকটা সফল হয়েছেন বলেও মনে করেন গভর্নর। 
নীতি সুদহার ও বিনিময় হার সম্পর্কে গভর্নর বলেন, ইন্টারেস্ট রেট পলিসি আমরা লিবারালাইজ করে দিয়েছি। বাজারকে বলে দিয়েছি, তারা সুদহার নির্ধারণ করতে পারবে। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক থেকে হস্তক্ষেপ করা হবে না। সুদহার বেশি হলে সেটি টাকার মূল্য ধরে রাখতে সাহায্য করবে বলে মনে করেন নতুন গভর্নর। তিনি বলেন, উচ্চ ইন্টারেস্ট রেটের কারণে টাকা ডলারের চেয়ে অ্যাট্রাক্টিভ হবে এবং এটা হচ্ছে। অতীতের মতো টাকা ছাপিয়ে সরকার বা কোনো ব্যাংককে অর্থ দেয়া হবে না বলে জানিয়েছেন ড. আহসান এইচ মনসুর। তবে আর্থিক খাতে ভারসাম্য আনতে দুভাবে সহযোগিতার কথা জানান তিনি। গভর্নর বলেন, প্রথমত, কৃষি ও শিল্প খাতের জন্য সব কাঁচামাল সরবরাহ করা হবে এবং দ্বিতীয়ত, মনিটারি পলিসিকে টাইট ফিস্টে রাখা হবে। এর মাধ্যমে ছয়-সাত মাসের মধ্যে উল্লেখযোগ্য ফল পাওয়ার আশা ব্যক্ত করেন তিনি।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে জড়িত ব্যবসায়িক গ্রুপগুলোর খেলাপি ঋণের পাশাপাশি বাংলাদেশের ব্যাংকগুলো থেকে অর্থ পাচার উদ্বেগজনকভাবে বেড়েছে। এ বিষয়ে গভর্নর বলেন, একেবারে ব্যাংকের ডাকাতি। তারা টাকা নিয়ে সিঙ্গাপুর, দুবাই, লন্ডনসহ অন্যত্র রেখেছে। তাই প্রথম প্রচেষ্টা হবে লোকদের নিয়ে কাজ করা এবং অর্থ ফেরত আনার চেষ্টা করা। ব্যাংকিং ব্যবস্থা পুনর্গঠনে একটি ব্যাংকিং কমিশন প্রতিষ্ঠার চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, এ কমিশনের কাজ হবে ব্যাংকগুলোর একটি বিস্তৃত অডিট করা এবং বোর্ড পরিবর্তন, ব্যবস্থাপনার পরিবর্তন, নতুন পুঁজি যোগ করা অথবা কিছু ছোট ব্যাংকের ক্ষেত্রে একীভূতকরণের মতো প্রতিকারের পরামর্শ দেয়া।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।