শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভরাডুবির পরে ‘বলির পাঁঠা’র খুঁজছে রিপাবলিকানরা

প্রকাশিত - ০৫ নভেম্বর, ২০২৬   ০৭:৫৮ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পরেই আমেরিকায় ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির অন্দরে শুরু হয়েছে চাপানউতোরের পালা। প্রকাশ্যে এসেছে দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে মতান্তর। আর সেই সঙ্গেই শুরু হয়েছে, বিপর্যয়ের দায় চাপানোর জন্য ‘জুতসই’ মুখের সন্ধান!

প্রাথমিক ভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ প্রতিরক্ষাসচিব (ট্রাম্প জমানায় যে পদের নাম বদল হয়েছে যুদ্ধসচিব) পিট হেগসেথকে নিশানা করেছেন রিপাবলিকান নেতৃত্বের বড় অংশ। ইতিমধ্যেই তাঁর ইস্তফার দাবিও উঠেছে দলের অন্দরে। কয়েকটি পশ্চিমি সংবাদমাধ্যমের খবর, ইস্তফা না-দিলে মার্কিন কংগ্রেসে হেগসেথের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে পারেন রিপাবলিকান পার্টিরই কয়েক জন সদস্য! বস্তুত, হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসে সদ্য নির্বাচিত রিপাবলিকান সদস্য টমাস ম্যাসি বৃহস্পতিবার হেগসেথের পদত্যাগ দাবি করে বলেছেন, ‘‘হেগসেথ ইস্তফা না-দিলে আমি আগামী সপ্তাহেই কংগ্রেসে তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এনে ভোটাভুটি করাব।’’ অন্য দিকে, ভোট-বিপর্যয়ের জন্য হেগসেথকে দুষে রিপাবলিকান সেনেটর থম টিলিসের মন্তব্য, ‘‘এ বার ওঁর জবাবদিহি করার সময় এসেছে।’’

পরাজয়ের নেপথ্যে ইরান যুদ্ধের যে ভূমিকা ছিল, তা মেনে নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। কিন্তু ট্রাম্প যেখানে নিজের যুদ্ধনীতির যৌক্তিকতা বোঝাতে ব্যস্ত, সেখানে এই নীতি নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন ভান্স। বুধবার, ভ্যান্স প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন, ইরানের যুদ্ধ আদৌ সার্থক ছিল কি না! তিনি বলেছেন, ‘‘এর ফলেই রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে।’’ আর এ ক্ষেত্রে রিপাবলিকান নেতৃত্বের একাংশ ট্রাম্প ঘনিষ্ঠ প্রতিরক্ষাসচিবের বিরুদ্ধে ইরান যুদ্ধ সম্পর্কিত ভুল তথ্য দিয়ে সরকার ও দলকে বিপথে পরিচালিত করার অভিযোগ তুলেছেন। তাঁদের অভিযোগ, সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে রাজি করানোর পেছনে হেগসেথ প্রধান ভূমিকা পালন করেছিলেন।

হোয়াইট হাউসের ঘনিষ্ঠ এক রিপাবলিকান নেতা মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে বলেন, ‘‘প্রেসিডেন্ট যদি সত্যিই চান যে কেউ পরাজয়ের দায়িত্ব নিক, তা হলে তিনি হলেন পিট হেগসেথ। শুরু থেকেই সময়সীমা, লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে পিট হয় অসৎ ছিলেন, নয়তো ভুল তথ্য দিয়েছেন— যার কোনওটিই গ্রহণযোগ্য নয়।” তাঁর অভিযোগ, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রধান উদ্যোক্তা তেহরানের সামরিক প্রস্তুতি সম্পর্কে ভুল বুঝিয়েছিলেন পেন্টাগনকে। ফলে যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে মুখ পুড়েছে আমেরিকার। ট্রাম্প এখনও কোনও শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করার পরিকল্পনার ইঙ্গিত দেননি। তবে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের এই ভরাডুবির পর, মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টাদের একাংশ আশা করছেন যে তিনি শেষ পর্যন্ত প্রশাসনের অভ্যন্তরে কিছু স্তরের পরিবর্তন নিয়ে আসবেন। আর জল্পনা, সে ক্ষেত্রে প্রথম ‘কোপ’ পড়বে হেগসেথের উপর।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।