শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
দেশের উদ্যোক্তা খাতকে টেকসই সমৃদ্ধ ও গতিশীল করতে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ১৬টি জেলায় বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। দেশের উদ্যোক্তা খাতকে টেকসই ও গতিশীল করতে ১৬টি জেলায় বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ‘বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১’- এর আওতায় এবং ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লিমিটেডের (এমটিআই) বাস্তবায়নে দেশব্যাপী এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।

টেকসই উদ্যোক্তা তৈরিতে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগ

প্রকাশিত - ০৪ নভেম্বর, ২০২৬   ০৬:৩৮ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: দেশের উদ্যোক্তা খাতকে টেকসই সমৃদ্ধ ও গতিশীল করতে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ১৬টি জেলায় বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। দেশের উদ্যোক্তা খাতকে টেকসই ও গতিশীল করতে ১৬টি জেলায় বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ‘বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১’- এর আওতায় এবং ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লিমিটেডের (এমটিআই) বাস্তবায়নে দেশব্যাপী এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। ৫ দিনব্যাপী এই আয়োজনে ৪২টি ব্যাচে মোট ১ হাজার ৫০ জন উদ্যোক্তাকে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যার মধ্যে ৭৫ শতাংশই নারী উদ্যোক্তা।

এই ধারাবাহিকতায় গত ৩ নভেম্বর ঢাকার শেওরাপাড়ায় ডিএসএস কনভেনশন সেন্টারে ‘বৈচিত্র্যপূর্ণ পাটজাত পণ্য’ সংক্রান্ত বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা ব্যবসায়িক পরিকল্পনা, বাজেট প্রণয়ন, ব্যাংকিং কার্যক্রম ও ঋণ গ্রহণের সহজ উপায় সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান পাচ্ছেন। একই সঙ্গে ট্রেড লাইসেন্স, কর ও ভ্যাট, কাস্টমস এবং আমদানি-রপ্তানি সংক্রান্ত জটিল আইনগত প্রক্রিয়াগুলো সহজভাবে তাদের সামনে তুলে ধরা হচ্ছে।

12.jpeg

বর্তমান বিশ্বে পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়ায় সোনালী আঁশ পাট ও পাটজাত পণ্যের বাজার এখন অত্যন্ত সম্ভাবনাময়। স্বল্প মূলধনে নান্দনিক ও বৈচিত্র্যময় পাটজাত পণ্য তৈরি করে নারী উদ্যোক্তারা খুব সহজেই স্বাধীন কর্মসংস্থান গড়ে তুলতে পারেন। প্রশিক্ষণে শেখানো আধুনিক প্যাকেজিং, ডিজিটাল বিপণন ও মান নিয়ন্ত্রণ কৌশল উদ্যোক্তাদের পণ্যকে স্থানীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে ভূমিকা রাখবে, যা দেশের পাট শিল্প ও জাতীয় অর্থনীতিকে নতুন গতি দেবে।

ঢাকার প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বিআরসিপি-১ প্রজেক্টের পিডি শায়লা ইয়াসমিন এবং প্রকল্পের কনসালট্যান্ট মামুন উর রশিদ। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ফিরোজ আল মামুন, জনতা ব্যাংক পিএলসি-র এজিএম ড. মো. শাহরিয়ার হাসান, প্রিন্সিপাল অফিসার নুরুন্নাহার এবং এমটিআই-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মনিরুল ইসলাম খান ও পরিচালক (প্রোগ্রাম) মো. নিজামুদ্দিন ভূঁইয়া। এতে বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে ভূমিকা রাখছেন রনি মুনিরা, খুরশিদা খাতুন ও ফাতেমা হক।

প্রশিক্ষণে বহুমুখী পাটজাত পণ্য ও নারী উদ্যোক্তাদের অপার সম্ভাবনা কথা বলা হয়েছে। বিশ্বজুড়ে পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বৃদ্ধির এই যুগে বাংলাদেশের 'সোনালী আঁশ' পাট ও পাটজাত পণ্য উদ্যোক্তাদের জন্য এক সম্ভাবনাময় খাত। এই প্রশিক্ষণে বৈচিত্র্যময় পাটজাত পণ্যকে বিশেষ গুরুত্ব দিয়ে প্লাস্টিক পণ্যের ব্যবহারে কড়াকড়ি আরোপের কথা বলা হয়েছে। আন্তর্জাতিক বাজারে পাটজাত পণ্যের (যেমন: জুট ডাইভারসিফাইড প্রোডাক্টস) ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। ঘর সাজানোর সামগ্রী, পরিবেশবান্ধব শপিং ব্যাগ, পাটজাত ফ্যাশন অনুষঙ্গ এবং হস্তশিল্পের বৈশ্বিক বাজারে দেশীয় উদ্যোক্তাদের প্রবেশের সুযোগ রয়েছে। ফলে পাটজাত পণ্য তৈরি ও ডিজাইন প্রক্রিয়ায় ঘরে বসেই কম মূলধনে কাজ শুরু করা সহজ। ফলে নারী উদ্যোক্তাদের জন্য এটি একটি লাভজনক ও স্বাধীন আয়ের ক্ষেত্র তৈরি করে। পাশাপাশি আরও বলা হয়, বহুমুখী পাটজাত পণ্য রপ্তানিতে সরকারি প্রণোদনা রয়েছে, যা ক্ষুদ্র উদ্যোক্তাদের বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে সহায়তা করে।

এই সমন্বিত প্রশিক্ষণ কর্মসূচি প্রান্তিক ও উদীয়মান উদ্যোক্তাদের ব্যবসায়িক জ্ঞান বৃদ্ধির পাশাপাশি দেশীয় পাটজাত শিল্প ও সার্বিক ক্ষুদ্র উদ্যোক্তা খাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে ভূমিকা রাখবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।