শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত শান্তির সেতু হতে চায় : মোদী

প্রকাশিত - ২৩ আগস্ট, ২০২৪   ০৮:৩৩ পিএম
webnews24

প্রভাত ডেস্ক  : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনে পৌঁছেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে শুক্রবার সাক্ষাৎ করেন তিনি। মোদী এই সফরকে ঘিরে শান্তি প্রতিষ্ঠারই বার্তা দিয়েছেন। বলেছেন, ভারত হতে চায় শান্তির সেতু। কোনও পক্ষ তারা নিতে চায় না। ১৯৯১ সালের পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেন সফর করছেন। পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে ‘রেল ফোর্স ওয়ান’-এ চড়ে শুক্রবার ইউক্রেনে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী মোদী। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করতেই সেখানে মোদীর এই সফর। সেখানে তিনি ৭ ঘন্টা অবস্থান করবেন বলে জানিয়েছে ভারতীয় পত্রিকাগুলো। জেলেনস্কির সঙ্গে অবশ্য এর আগে একাধিকবার মোদীর কথা হয়েছে। কিন্তু এবার কূটনৈতিক ক্ষেত্রে ভারসাম্যের বার্তা দিতেই মোদী ইউক্রেনে গেলেন বলে মনে করা হচ্ছে। কারণ, গত ৮ জুলাই রাশিয়া সফরে গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছিলেন মোদী। তাই এবার ভারসাম্য বজায় রাখতে রাশিয়ার শত্রুদেশ ইউক্রেনে তিনি পা রাখলেন। যদিও সমালোচকরা বলছেন, পশ্চিমা দেশগুলোকে সন্তুষ্ট রাখতেই তার এই সফর।
মোদী এক্স বার্তায় জানিয়েছেন, শুক্রবার সকালে তিনি কিইভে পৌঁছেছেন। তার সফরকে স্বাগত জানিয়ে জেলেনস্কির চিফ অফ স্টাফ অ্যান্ড্রি ইয়রমাক বলেছেন, মোদী শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রাণালয় থেকে বলা হয়েছে, রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকা নেবে না ভারত। তবে শান্তি ফেরাতে দুই দেশের বার্তার সমন্বয় করার দায়িত্ব নিতে নয়াদিল্লি রাজি। তাই মোদীর কিইভ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি শান্তি প্রক্রিয়া নিয়েও জেলেনস্কির সঙ্গে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক বলেন, মোদীর কিইভ সফর গুরুত্বপূর্ণ। কারণ, রাশিয়ার ওপর ভারতের কিছুটা প্রভাব রয়েছে। মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক থাকা ভারত প্রকাশ্যে যুদ্ধে নিরীহ মানুষের মৃত্যুর সমালোচনা করেছে। তবে আগ্রাসনের জেরে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের পরও ভারত মস্কোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করেছে। এদিকে ইউক্রেন তার শান্তির ধারণা প্রচার এবং রাশিয়ার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার জন্য এ বছরের শেষের দিকে দ্বিতীয় আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন করার পরিকল্পনা করেছে। 
গত জুনে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত প্রথম শীর্ষ সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু ভারত থেকে প্রতিনিধি ছিল। তবে সম্মেলনে অংশ নেয়নি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, স্থায়ী শান্তি কেবল তখনই অর্জন করা যেতে পারে, যা উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে, এবং এটি কেবল আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হতে পারে। তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্য, কৃষি, স্বাস্থ্য এবং অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক জোরদারের জন্য মোদীর সফর গুরুত্বপূর্ণ। তবে কিইভ এর বিশ্লেষক ভলোদিমির ফেসেঙ্কো মোদীর সফর থেকে শান্তি প্রক্রিয়ায় বড় কোনও অগ্রগতি আশা করছেন না। তিনি বলেন, সামরিক পরিস্থিতি শান্ত হলে এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরই কেবল আলোচনা শুরু হতে পারে।ফেসেঙ্কো আরও উল্লেখ করেন, মোদীর এ সফর ভারতের পক্ষে এটি প্রমাণ করার জন্য গুরুত্বপূর্ণ যে, তারা কেবল রাশিয়াকে সমর্থন করছে না। আর মোদীর মস্কো সফরের পর ভারত কিইভ এর সঙ্গেও সম্পর্ক উন্নত করতে চায়।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।