শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে গ্যাস সংকট কাটেনি এখনও

প্রকাশিত - ২৩ আগস্ট, ২০২৪   ০৮:২৬ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট  : দেশের চলমান গ্যাস সংকট যায়নি এখনও। গ্যাসের অভাব জনজীবনে দুর্ভোগ বাড়িয়েছে। রাজধানী ও অন্যান্য মহানগরসহ দেশের বিভিন্ন জেলা, উপজেলায় গত দেড় মাস যাবৎ গ্যাস সংকট চলছে। বর্তমান অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে যত দ্রুত সম্ভব গ্যাস সংকট সুরাহা করার। জানা যায়, গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। দৈনিক দেড় হাজার মেগাওয়াট উৎপাদন ঘাটতি থাকায় গড়ে প্রায় দেড় ঘণ্টা বিদ্যুৎ থাকে না। ঢাকা শহরের অনেক এলাকায় গ্যাসের অভাবে গৃহিণীদের দৈনন্দিন রান্নার কাজে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেড় মাস ধরে চলে আসা এ অবস্থার কিছু উন্নতি হয়েছে অতি সম্প্রতি। স্বাভাবিক গ্যাস সরবরাহ অবস্থা ফিরিয়ে আনতে আরো কিছুদিন লাগবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
প্রলঙ্করী ঘূর্ণিঝড় রেমালে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত টারমিনালটি চালু হলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে। দৈনিক সাড়ে ৬০০ এলএনজি এখান থেকে সরবরাহ করা হতো; যা ২৭ মে থেকে বন্ধ হয়ে যায়। দুটো টারমিনালে দৈনিক ১১০০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহের সক্ষমতা রয়েছে। ক্ষতিগ্রস্থ টারমিনালটি সিঙ্গাপুর থেকে মেরামত শেষে ফেরত আসেনি এখনও। আনোয়ারা ও ফৌজদারহাটে ৪২ ইঞ্চি পাইপ লাইন দুর্ঘটনা কবলিত হয়। টারমিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস সরবরাহ কমে আসে। ক্রমে পরিস্থিতির উন্নতি হলেও তা স্বাভাবিক পর্যায়ে আসেনি এখনও। রেমালে ক্ষতিগ্রস্ত পাইপ লাইন পুনর্বাসন করা হলেও বিদ্যুৎ বিভ্রাটের কারণে সিলেটের গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন এখনও স্বাভাবিক মাত্রায় আসেনি। যার ফলে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনুযায়ী করা সম্ভব হচ্ছে।
ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। যার ফলে রান্নাবান্নার কাজ ব্যাহত হচ্ছে। সিএনজি স্টেশনগুলোতে স্বাভাবিক গ্যাস সরবরাহে ঘাটতি এখনও কাটেনি। গ্রামাঞ্চলে বিদ্যুতের লোডশেডিং দেয়া হয় অপেক্ষাকৃত অধিক সময়। অপরদিকে গ্যাসের অভাবে শিল্পখাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। সিরামিক ইন্ডাস্ট্রি, টেক্সটাইল মিল, গার্মেন্টস এর স্পিনিং, ইউভিং, ডাইং প্রিন্টিং, ফিনিসিং মিলের উৎপাদন কমিয়ে আনতে হয়েছে। দু’সপ্তাহ আগেও এসব শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। এখন অবশ্য সে তুলনায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে স্বাভাবিক হয়নি।
পেট্রোবাংলা কর্তৃপক্ষ এখনও চাহিদা অনুয়ায়ী সবাইকে গ্যাসের সরবরাহ দিতে পারছে না। কেস টু কেস স্টাডি করে গ্যাস দেয়া হচ্ছে। সিরামিক উৎপাদন ও রফতানিকারক সমিতি এবং টেক্সটাইল মিল মালিকরা গ্যাসের অভাবে গত জুনের মাঝামাঝি উৎপাদন অর্ধেক পরিমাণে কমিয়ে দিতে বাধ্য হন। এতে সুতা ও কাপড়ের উৎপাদন কমে যায়। তারা নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন। কর্তৃপক্ষ এখনও তাদের চাহিদা অনুয়ায়ী গ্যাসের সরবরাহ দিতে পারছেন না। তবে তারা গভীরভাবে আশাবাদী যে, এ মাসের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনা সম্ভব হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।