প্রভাত বিনোদন : ১৪ আগস্ট মুক্তির পর থেকে বক্স অফিসে ঝড় তুলেছে অমর কৌশিকের সিনেমা স্ত্রী ২। এক সপ্তাহের মধ্যেই নজির গড়ে প্রায় ৪০০ কোটি রুপি ব্যবসা করেছে শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবি। এরই মধ্যে ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারীর সংখ্যা ছাড়িয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুসরণকারীর সংখ্যাকে। সব মিলিয়ে সময় ভালো যাচ্ছে অভিনেত্রীর। তবে বেশ কিছু ছবিতে কাজ করলেও বলিউডের তিন খানÍশাহরুখ, সালমান ও আমিরের সঙ্গে তাঁকে অভিনয় করতে দেখা যায়নি। কিন্তু কেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রশ্নের উত্তর দিয়েছেন শ্রদ্ধা। খবর হিন্দুস্তান টাইমসের। এক সাক্ষাৎকারে শ্রদ্ধাকে প্রশ্ন করা হয়, কেন তাঁকে বলিউডের তিন খানের সঙ্গে কাজ করতে দেখা গেল না? শ্রদ্ধা জানান, শাহরুখ, সালমান ও আমিরের সঙ্গে কাজ করার সুযোগ পাননি।
তিনি বলেন, ‘অনেক সময় ছবির প্রস্তাব আসে। কিন্তু চরিত্র মনে ধরে না। মনে হয় না, এই চরিত্রে কাজ করে তেমন কিছু পাওয়া যাবে। আমি কী ধরনের কাজ করব, সেটা খুব ভেবেচিন্তে নির্বাচন করি। গুণমান ও গল্প দেখে চিত্রনাট্য নির্বাচন করেন বলে দাবি করেন শ্রদ্ধা। বলিউডের তিন খান বা অন্য তারকাদের ছবিতে যদি চরিত্র পছন্দ হয়, তাহলে তিনি অবশ্যই কাজ করতে প্রস্তুত। ছবির চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হলে তবেই কাজ করবেন বলে স্পষ্টই জানান। স্ত্রী ২’ ছবিতে শ্রদ্ধা ছাড়াও অভিনয় করেছেন রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পঙ্কজ ত্রিপাঠি প্রমুখ।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।