প্রভাত বিনোদন : নিজের মতামত বরাবরই স্পষ্ট রাখতে পছন্দ করেন অভিনেত্রঅ তাপসী পন্নু। তবে বলিউডের তারকারা রাজনীতি নিয়ে সচরাচর মন্তব্য করতে চান না। তাদেরও নিজস্ব মতামত রয়েছে। কিন্তু রাজনীতির বিষয়ে তারা চুপ থাকতেই পছন্দ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছেন এ অভিনেত্রী। তাপসী বলেন, আমাদের প্রত্যেকের নিজস্ব রাজনীতিবোধ রয়েছে। তবে সব সময় কোনও নির্দিষ্ট ধরনের রাজনীতির সঙ্গেই আমাদের মতের মিল থাকতে হবে, এমন নয়। রাজনৈতিক বিষয়ে কথা বললেও সমালোচনায় পড়তে হয়, আবার চুপ থাকলেও কটাক্ষের মুখোমুখি হতে হয়। অভিনেতারা চুপ থাকতে চান, কারণ তারা ভাবেন কিছু বললেই সমস্যায় পড়তে পারেন। তাপসী মনে করেন, বিনোদন দুনিয়ার মানুষদের নিয়ে এক ধরনের চিরাচরিত ধারণা কাজ করে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে, অভিনেত্রীরা রাজনৈতিক বা সামাজিক বিষয়ে কথা বলতে পারবেন না বলে মনে করেন অনেকে।
এ অভিনেত্রী বলেন, অভিনেতাদের নাকি বুদ্ধি কম থাকে। বিশেষ করে অভিনেত্রীরা কিছুই জানেন না। মানুষ এমনই মনে করেন। তাই কেউ মতামত দিলে তারা ভাবেন, এত বড় সাহস! আপনাদের আবার মতামত কিসের! এই সমস্ত কারণেই রাজনৈতিক বিষয়ে সচেতন থাকলেও অভিনেতারা তা নিয়ে কথা বলেন না। তাপসী তার বক্তব্যের শেষে বলেন, এর দুটো দিকই আছে বলে আমার মনে হয়। মতামত থাকলেও সমস্যা। মতামত না থাকলেও সমস্যা। উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে তাপসী অভিনীত দু’টি ছবিÍ ‘ফির আয়ি হসিন দিলরুবা’ ও ‘খেল খেল মে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।