শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
জ্বর হলেই গলা ব্যথা, গায়ে ব্যথা দোসর হয়। এমন সময়ে গরম খাবারে স্বস্তি মেলে। তবে ঘন ঘন চা-কফি খেলে উপকারের বদলে ক্ষতি বেশি হতে পারে। এই সময়ে এমন খাবার বেছে নিন যা রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।

সর্দি-জ্বরে ৫ খাবারে সেরে উঠবেন

প্রকাশিত - ৩০ অক্টোবর, ২০২৬   ০১:৩৬ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দিনের বেলা রোদ চড়া হলেও, সকাল এবং রাতে বাতাসে থাকে শিরশিরে ভাব। এই মরসুমে গরম-ঠান্ডার তারতম্যে চট করে ঠান্ডা লেগে যায়। তা ছাড়া, ভাইরাস, ব্যাক্টেরিয়ার দাপটের জন্যও জ্বর, সর্দি-কাশি হয়। জ্বর হলেই গলা ব্যথা, গায়ে ব্যথা দোসর হয়। এমন সময়ে গরম খাবারে স্বস্তি মেলে। তবে ঘন ঘন চা-কফি খেলে উপকারের বদলে ক্ষতি বেশি হতে পারে। এই সময়ে এমন খাবার বেছে নিন যা রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।

স্যুপ

গলাব্যথা, সর্দি, কাশিতে গরম একবাটি স্যুপ অত্যন্ত আরামদায়ক। চিকেন স্যুপ, সব্জির স্যুপ, ডালের স্যুপ খেলে শুধু গলায় আরাম লাগে না, শরীরে পুষ্টি এবং তরলের ঘাটতিও মেটায়। এতে গাজর, বিন বা পালংশাক মিশিয়ে নিলে ভিটামিন এবং খনিজের মাত্রাও বেড়ে যায় বহুগুণ।

ভিটামিন সি-সমৃদ্ধ ফল

রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন সি অত্যন্ত কার্যকরী। সর্দি-কাশির সময়ে পাতে রাখুন পেয়ারা, আমলকি, কমলালেবুর মতো ফল। ভিটামিন সি জাতীয় ফল খেলে নিমেষে কেউ সুস্থ হয়ে যাবেন না ঠিকই, কিন্তু ফলের পুষ্টিগুণ অসুখের মোকাবিলায় শরীরকে ভিতর থেকে শক্তি জোগাবে।

হেঁশেলের উপকরণ

ঠান্ডা লাগলে বা কাশি হলে মা-ঠাকুরমারা আদা দিয়ে চা খেতে বলেন। আদাকুচি মুখে রাখলেও গলা খুসখুসানি কমে। আদায় থাকা জিঞ্জেরল প্রদাহনাশক, তা গলা খুসখুসানি কমানোর পাশাপাশি আরাম দেয়। হলুদে থাকা কারকিউমনিও শরীরে রোগপ্রতিরোধে সাহায্য করে বলে অনেকে মনে করেন। সেই জন্য দুধে হলুদ মিশিয়ে খাওয়ার চল রয়েছে।

প্রোটিন

অসুস্থ হলে ক্ষতিগ্রস্ত কোষ মেরামতি এবং দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য প্রোটিনের প্রয়োজন হয় সবচেয়ে বেশি। এই সময়ে খাদ্যতালিকায় রাখুন ডিম, মুসুর বা মুগ ডাল, সয়াবিন, ছানা, দই কিংবা হালকা করে রান্না করা মাছ বা মাংসের ঝোল। ঠান্ডা লাগলে অনেক সময়ে মুখে রুচি থাকে না। তাই একবারে বেশি না খেয়ে সারা দিনে অল্প অল্প করে পুষ্টিকর খাবার ভাগ করে খাওয়া ভাল।

পর্যাপ্ত তরল এবং জল

নাক বন্ধ বা হালকা জ্বর থাকলে শরীর দ্রুত জলশূন্য হয়ে পড়ে। তাই নিয়ম করে সারা দিন জল খাওয়া জরুরি। জল ভাল না লাগলে ভেষজ চা, চিকেন স্যুপ বা চিকেন স্ট্যু খাওয়া যেতে পারে।

সহজপাচ্য, পুষ্টিকর খাবার এবং পর্যাপ্ত বিশ্রাম—মরসুম বদলের সময়ে সর্দি-কাশি বা জ্বর থেকে সেরে উঠতে সাহায্য করে। এই সব ঘরোয়া খাবার পুষ্টিকর। তবে খাবার খেলেই অসুখ সারবে, ভাবা ঠিক নয়। জ্বর না কমলে বা শ্বাসকষ্ট হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।