শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
মরিয়ম বেগমের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে

মা হারালেন চিত্রনায়িকা পপি

প্রকাশিত - ২৯ অক্টোবর, ২০২৬   ১২:১০ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ঢাকাই চলচ্চিত্রের একসময়ের ব্যস্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২৭ অক্টোবর দিবাগত রাত ১টার দিকে রাজধানীর মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ২৮ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ও অভিনেতা রবিউল ইসলাম রাজ। তিনি জানান, মরিয়ম বেগমের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে খুলনায় গ্রামের বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে বিনোদনজগতের আড়ালে রয়েছেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী পপি। চলচ্চিত্রের সহকর্মীদের সঙ্গেও তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন প্রায়। এর মধ্যেই মায়ের মৃত্যুর খবর সামনে আসায় শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে।১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পপির। অভিনয় ও নৃত্যগুণে অল্প সময়েই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর বাণিজ্যিক সিনেমার পাশাপাশি সামাজিক ও ভিন্নধারার গল্পেও কাজ করেছেন। উপহার দিয়েছেন বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা।

পপির ক্যারিয়ারের উল্লেখযোগ্য ১০ সিনেমা হলো—কুলি, বিদ্রোহ চারিদিকে, কারাগার, মেঘের কোলে রোদ, গঙ্গাযাত্রা, দুই বেয়াইয়ের কীর্তি, লাল বাদশা, চারিদিকে শত্রু, রানী কুঠির বাকি ইতিহাস ও সিটি টেরর। কিন্তু সময়ের পরিক্রমায় অভিনয় থেকে দূরে সরে যান এই অভিনেত্রী। দীর্ঘদিন ধরে তাঁর নতুন কোনো কাজ কিংবা চলচ্চিত্র অঙ্গনে উপস্থিতির খবরও পাওয়া যাচ্ছে না।

এখানে বিস্তারিত সংবাদ লেখা শুরু করুন...

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।