শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি কর্মীদের সম্পত্তির হিসাব চেয়ে বিপদে মুখ্যমন্ত্রী 

প্রকাশিত - ২৩ আগস্ট, ২০২৪   ০৮:০৮ পিএম
webnews24

প্রভাত ডেস্ক : চলতি বছর শেষ হওয়ার আগেই পরীক্ষায় বসতে হচ্ছে ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। মহারাষ্ট্র ও ঝাড়খন্ড বিধানসভার ভোটের সঙ্গেই অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের ১০ বিধানসভা আসনের উপনির্বাচন। এই নির্বাচনে বিজেপি ভালো ফল করলে এক রকম, না করলে যোগীর আসন রক্ষা কঠিন হয়ে দাঁড়াতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। বলতে গেলে এই উপনির্বাচনের ফলের ওপরেই নির্ভর করছে আদিত্যনাথের রাজনৈতিক ভাগ্য।
ওই ১০ আসনের মধ্যে সমাজবাদী পার্টির দখলে ছিল পাঁচটি। বিজেপির কাছে ছিল তিনটি আসন। বাকি দুই আসন বিজেপির দুই শরিকের। উপনির্বাচনে আসনসংখ্যা বাড়াতে পারলে আদিত্যনাথ নিজের আসন ধরে রাখতে পারবেন বলে মনে করা হচ্ছে। না হলে তাঁকে কেন্দ্রীয় স্তরে সাংগঠনিক দায়িত্ব দিয়ে মোদি–শাহর পছন্দের কারও হাতে রাজ্যের ভার তুলে দেওয়া হবে বলে জল্পনা প্রবল। কিন্তু তার আগে আরেক পরীক্ষায় বসতে চলেছেন আদিত্যনাথ। তাঁর সরকারের ফরমান মেনে রাজ্যের সরকারি কর্মীরা নিজেদের স্থাবর–অস্থাবর সম্পত্তির খতিয়ান সরকারি পোর্টালে তুলবেন কি না, শুরু হয়েছে সেই জল্পনা। এক বছর আগে দুর্নীতিরোধে এই ফরমান জারি করা হলেও ২৬ শতাংশের বেশি সরকারি কর্মী তাঁদের সম্পত্তির খতিয়ান এখনো দাখিল করেননি। রাজ্য সরকার এবার জানিয়েছে, ৩১ আগস্টের মধ্যে সম্পত্তির বিবরণ না দিলে কর্মীদের বেতন বন্ধ করে দেওয়া হবে। পদোন্নতিও হবে না।
সরকারি এই ফরমান রাজ্যের সরকারি কর্মীদের অসন্তুষ্ট করেছে। বেতন বন্ধের সিদ্ধান্ত বলবৎ করা হলে উপনির্বাচনে তার বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে বলে রাজ্য বিজেপির কোনো কোনো নেতা মনে করছেন। তবে মুখ্যমন্ত্রীর অনুসারীদের ধারণা, এই নিদান সাধারণ মানুষের সমর্থন পাচ্ছে। মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিও এতে বেড়ে যাবে। মানুষ বুঝবে, আদিত্যনাথ সরকারি কর্মী স্তরে দুর্নীতি দূর করতে উদ্যোগী। এতে সরকার ও প্রশাসনের ওপর সাধারণ মানুষ আস্থাশীল হবে। ভরসা বাড়বে মুখ্যমন্ত্রীর ওপরও।
এই সরকারি সিদ্ধান্তটি অবশ্য এক বছরের পুরোনো। গত বছরের আগস্টে আদিত্যনাথ রাজ্যের সরকারি কর্মীদের সম্পত্তি দাখিলের এই নির্দেশ জারি করেছিলেন। সে জন্য ‘মানব সম্পদ’ নামে এক সরকারি পোর্টালও খোলা হয়েছে। প্রথম নির্দেশে সময়সীমা নির্ধারিত ছিল ৩১ ডিসেম্বর।
আশানুরূপ সাড়া না মেলায় মেয়াদ বাড়িয়ে চলতি বছরের ৩০ জুন করা হয়। তারপর ৩১ জুলাই। কিন্তু দেখা যায়, ১৭ লাখ ৮৮ হাজার ৪২৯ সরকারি কর্মচারীর মধ্যে সম্পত্তির খতিয়ান দাখিল করেছেন মাত্র ২৬ শতাংশ। এর অর্থ, এখনো ১৩ লাখের বেশি কর্মী সম্পত্তির হিসাব দাখিল করেননি। ফলে নতুন সময়সীমা ধার্য করা হয়েছে ৩১ আগস্ট। এই হিসেবে সময় আছে আর মাত্র এক সপ্তাহ। রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার সিং গতকাল বৃহস্পতিবার বলেছেন, এটাই শেষবার। ৩১ আগস্টের মধ্যে যাঁরা নির্দেশ মানবেন না, তাঁদের বেতন বন্ধ করে দেওয়া হবে। পদোন্নতিও দেওয়া হবে না।
মনোজ কুমার বলেছেন, প্রশাসনিক স্বচ্ছতা ও দায়বদ্ধতার স্বার্থেই এই নির্দেশনা। রাজ্যের মন্ত্রী দানিশ আজাদ আনসারি গণমাধ্যমকে বলেন, মুখ্যমন্ত্রী আদিত্যনাথ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্নীতিকে বিন্দুমাত্র প্রশ্রয় দিতে রাজি নন। এই সরকারি নিদান সেই লক্ষ্যেই।
বিরোধীরা অবশ্য কটাক্ষ করছে। সমাজবাদী পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে, এটা লোক দেখানো। সস্তার ‘গিমিক’। দুর্নীতির বিরুদ্ধে এতই দৃঢ় হলে মুখ্যমন্ত্রী ২০১৭ সালে ক্ষমতাসীন হয়েই এই কাজ করতে পারতেন। এখন করছেন গদি টলমল করছে বলে এসব করছেন। তা ছাড়া এই নির্দেশ বুঝিয়ে দিচ্ছে, বিজেপির আমলে সরকারি স্তরে দুর্নীতি কত ব্যাপক।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।