শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

৪ কোটি ৭৩ লাখ ডলারে বিক্রি দুর্লভ ডাইনোসরের কঙ্কাল

প্রকাশিত - ২৮ অক্টোবর, ২০২৬   ০১:৩৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দুর্লভ প্রজাতির ডাইনোসর ন্যানোটাইর‍্যানাসের একটি কঙ্কাল ‘জোডি’ রেকর্ড ৪ কোটি ৭৩ লাখ ডলারে বিক্রি হয়েছে। নিউইয়র্কের সোথবি’স নিলাম হাউসে ১২ মিনিটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নিলাম শেষে এক অজ্ঞাতপরিচয় ক্রেতা এটি কিনে নেন। বাংলাদেশি মুদ্রায় এর দাম প্রায় ৫৮০ কোটি টাকা।

তবে বিপুল অর্থে জীবাশ্মটি বিক্রি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানী ও জীবাশ্ম গবেষকেরা। তাঁদের আশঙ্কা, গুরুত্বপূর্ণ এই বৈজ্ঞানিক নমুনা ব্যক্তিগত সংগ্রহে চলে যাওয়ায় গবেষণা ও জনসাধারণের দেখার সুযোগ সীমিত হয়ে পড়তে পারে।

স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের জীবাশ্মবিজ্ঞান ও বিবর্তনবিদ্যার অধ্যাপক স্টিভ ব্রুসাটে বলেন, ন্যানোটাইর‍্যানাসের অস্তিত্ব নিয়ে বৈজ্ঞানিক বিতর্কের গুরুত্বপূর্ণ সময়ে এর অন্যতম সেরা কঙ্কালটি কোনো জাদুঘরে না গিয়ে ব্যক্তিগত সংগ্রহে চলে যাচ্ছে। লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের জীবাশ্মবিদ ডেভিড হোনও এর উচ্চমূল্য নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তাঁর মতে, পর্যাপ্ত গবেষণা ছাড়া জীবাশ্মটির পূর্ণ বৈজ্ঞানিক গুরুত্ব নির্ধারণ করা কঠিন।

‘জোডি’ বর্তমানে বিজ্ঞানীদের জানা মাত্র তিনটি তুলনামূলকভাবে সম্পূর্ণ ন্যানোটাইর‍্যানাস কঙ্কালের একটি। নিলামের আগে এর দাম ৬০ লাখ থেকে ৯০ লাখ ডলার হতে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে সেই অনুমান ছাড়িয়ে কয়েক গুণ বেশি দামে বিক্রি হয়েছে এটি।

জোডির বিক্রয়মূল্য রেকর্ড গড়লেও গত জুলাইয়ে ৫ কোটি ১ লাখ ডলারে বিক্রি হওয়া ‘গাস’ নামের একটি টি. রেক্স কঙ্কালের রেকর্ড ভাঙতে পারেনি। জোডির দৈর্ঘ্য প্রায় ১৯ দশমিক ৬ ফুট এবং উচ্চতা ৯ দশমিক ৬ ফুট। এর বিরলতা ও সংরক্ষণের মান উচ্চমূল্যের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের মন্টানার হেল ক্রিক ফরমেশন এলাকায় খামারমালিক জোডি পিয়ারসনের জমিতে কঙ্কালটি আবিষ্কৃত হয়। তাঁর নাম অনুসারেই এর নাম রাখা হয় ‘জোডি’। বিখ্যাত বাণিজ্যিক জীবাশ্মবিদ ক্লেটন ফিপস এটি খনন করেন।

সোথবি’স জানিয়েছে, কঙ্কালটিতে ১৯১টি হাড়ের অংশ রয়েছে। এর মধ্যে প্রায় সম্পূর্ণ একটি মাথার খুলিও আছে। অনুপস্থিত হাড়ের অংশগুলো থ্রিডি প্রিন্ট ও খোদাই করা প্রতিরূপ দিয়ে পূরণ করা হয়েছে।

জোডির নতুন মালিক চাইলে এর প্রতিরূপ তৈরি করে জাদুঘর কিংবা অন্য সংগ্রাহকদের কাছে বিক্রি করতে পারবেন। তবে জীবাশ্মটি ব্যক্তিগত মালিকানায় থাকলে গবেষকদের জন্য এর দীর্ঘমেয়াদি প্রাপ্যতা ও বৈজ্ঞানিক তথ্য যাচাইয়ের সুযোগ কতটা থাকবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।