প্রভাত ডেস্ক : মধ্যপ্রাচ্যের গৃহযুদ্ধ কবলিত দেশ ইয়েমেনের অস্ত্র ব্যবসায়ীরা তাদের পণ্যের বিজ্ঞাপন ও বিক্রির জন্য খোলাখুলিভাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ব্যবহার করছেন। অটোমেটিক কালাশনিকভ, বিভিন্ন রেঞ্জের পিস্তল, গ্রেনেড, রকেট-লাঞ্চারসহ বিভিন্ন ধরনের অস্ত্র বিক্রি হচ্ছে এক্সের মাধ্যমে। রাজধানী সানা এবং হুথি বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকাগুলোর অস্ত্র ব্যবসায়ীদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে। সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত এবং বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা কাউন্টার এক্সট্রিমিজম প্রোজেক্টের কর্মকর্তা এডমুন্ড ফিটন-ব্রাউন এজন্য হুথি বিদ্রোহী গোষ্ঠীর ছত্রছায়া ও পৃষ্ঠ-পোষকতাকে দায়ী করেছেন।
বিবিসিকে তিনি বলেন, বর্তমানে ইয়েমেনে যেসব ব্যক্তি অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের সবাই কোনো না কোনো ভাবে হুথি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে কোনো না কোনোভঅবে সম্পর্কিত এবং তাদের আশীর্বাদপুষ্ট। তারা যে অবাধে তাদের পণ্য বিক্রির জন্য এক্স ব্যাবহার করতে পারছেন, তার মূল রহস্য এখানে। সম্প্রতি যুক্তরাজ্যেভিত্তিক দৈনিক দ্য টাইমস একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের অন্যান্য অনেক দেশের তুলনায় ইয়েমেনে ব্লু টিকধারীদের সংখ্যা অস্বাভাবিক মাত্রায় বেশি।
এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চেয়ে এক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল বিবিসি, কিন্তু কেউই মন্তব্য করতে রাজি হননি। তবে এক্স কোম্পানির একটি সূত্র জানিয়েছে, ২০২২ সালে ইলন মাস্ক কোম্পাটি কিনে নেওয়ার পর বহু সংখ্যক কন্টেন্ট মডারেটর (কন্টেন্ট পোস্টযোগ্য কি না তা যাচাই করেন যারা) চাকরি হারিয়েছেন। তাদের স্থলে নতুন কর্মী এখনও সেভাবে নিয়োগ করা হয়নি।
ইয়েমেনে এক্সে যেসব অস্ত্রের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, ক্রেতাদের সুবিধার জন্য সেসব বিজ্ঞাপনের অধিকাংশেই আরবি ভাষা ব্যবহার করা হচ্ছে। অস্ত্রের কার্যকারিতা প্রদর্শনের জন্য ভিডিও কন্টেন্টও সমানতালে পোস্ট করা হচ্ছে। একটি বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, একজন বিক্রেতা নিজের স্বয়ংক্রিয় অস্ত্রের কার্যকারিতা প্রদর্শনের জন্য ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ছেন।
যুক্তরাজ্যভিত্তিক এনজিও সংস্থা টেক এগেইনস্ট টেরোরিজম জানিয়েছে, শিগগিরই এসব বিজ্ঞাপনের প্রচার বন্ধে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চিঠি দেবেন তারা।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।