শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে টানা বৃষ্টিতে বিপাকে নি¤œ আয়ের মানুষ

প্রকাশিত - ২৩ আগস্ট, ২০২৪   ০৭:৫৪ পিএম
webnews24

প্রভাত সংবাদদাতা, পিরোজপুর : পিরোজপুরে কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন নি¤œ আয়ের মানুষ। বৃষ্টির প্রভাবে অনেকেই সারাদিন ঘর থেকে বের হতে পরছেন না। এমন পরিস্থিতিতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘিœত হচ্ছে। টানা বৃষ্টি থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নি¤œ আয়ের শ্রমজীবী মানুষ। অনেকেই বৃষ্টি উপেক্ষা করেই বের হয়েছেন কাজের সন্ধানে। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় এবং বাইরে তেমন কেউ বের না হওয়ায় কাজ মিলছে না তাদের। গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, পিরোজপুরে বৈরী আবহাওয়ার প্রভাবে ভোররাত থেকেই টানা বৃষ্টি শুরু হয়। এরমধ্যেও নি¤œ আয়ের মানুষ তাদের কাজে বের হন। দোকানপাটসহ হোটেল, রেস্টুরেন্টগুলোতে মানুষের তেমন উপস্থিতি দেখা যায়নি। অনেকেই দোকান খুলে অলস সময় কাটাচ্ছেন।
টানা বৃষ্টিতে ভেজা কাপড়ে দাঁড়িয়ে যাত্রী খুঁজছিলেন রিকশাচালক মো. জাকারিয়া। তিনি বলেন, সংসার চালাতে হিমশিম খাচ্ছি। সকাল থেকে ৫০ টাকা রোজগার হয়েছে, বাকি দিনে কি যে হবে জানি না। ভাড়ায় রিকশা চালাই। যে টাকা এসেছে তার মধ্যে মালিককে কী দেব আর নিজে কী নেব? বাইরে লোক নেই, দাঁড়িয়ে থেকে কোনো যাত্রী পাচ্ছি না।
শহিদুল শরীফ নামে আরেক রিকশাচালক বলেন, ব্যাটারিচালিত রিকশায় চার্জের খরচ, মালিকের ভাড়া দিয়ে প্রতিদিন ৭০০-৮০০ টাকা থাকে অন্য সময়। কিন্তু এখন যে বৃষ্টি হচ্ছে তাতে বাজার করার খরচই হয় না। কীভাবে বেঁচে থাকবো!
মো. জামাল মিয়া শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে লেবু ও বিভিন্ন ফল বিক্রি করেন। তিনি বলেন, টানা বৃষ্টির কারণে মানুষজন কম। আমরা দিনে যা আয় করি তা দিয়ে সংসার চালাই। বৃষ্টির কারণে বেচাকেনা নাই বললেই চলে।
কৃষ্ণচূড়া মোড়ে ভ্যানে সবজি বিক্রেতা আলমগীর শেখ বলেন, টানা বৃষ্টির মধ্যে রাস্তায় কোনো লোকই নেই। সকাল থেকে কিছুই বিক্রি করতে পারিনি। আগে প্রতিদিন ৫০০-৭০০ টাকা আয় হতো। গতকাল মাত্র ২০০ টাকা হয়েছে। বেশি বৃষ্টি হলে তো দাঁড়াতেই পারি না। বৃষ্টি কিছুটা কম থাকলে ভিজে ভিজে বিক্রি করতে হয়। শহীদ মিনার এলাকার চা-সিগারেট বিক্রেতা মো. ইব্রাহিম বলেন, থেমে থেমে বৃষ্টির কারণে পলিথিন দিয়ে ঢেকে দোকান খুলে বসেছি। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় বাইরে মানুষের চলাচল কম। এ কারণে বিক্রিও তেমন নেই বললেই চলে।
চুন্নু শেখ নামে এক দোকানি বলেন, আমাদের ছোট দোকান। চা-পান-সিগারেট বিক্রি করি। মানুষ বেশি হলে বেচাকেনা বেশি হয়। কম হলে বেচাকেনা থাকে না। বৃষ্টিতে তো মানুষ ঘর থেকেই বের হচ্ছে না, বেচাকেনা কীভাবে করবো। দিনমজুর হেমায়েত আলী বলেন, দুই দিন ধরে ভোর থেকে শহরের ঠাকুরের মোড়ে কাজের সন্ধানে আসলেও কেউ কোনো কাজ করাতে নেননি। এখানেই সবাই কাজের লোক খুঁজতে আসে। কিন্তু বৃষ্টি হওয়ার কারণে অনেকেই কাজকর্ম বন্ধ রাখছেন। সকাল পেরিয়ে দুপুর হতে যাচ্ছে, এখনও কোনো কাজ পাইনি। তাই বাড়ি ফিরে যাচ্ছি।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।