শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
মোংলা কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, বাণিজ্যিক জাহাজের বিদেশি নাবিকদের ভয়ভীতি দেখানো এবং চোরাচালানের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত কর্মকর্তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৫ অক্টোবর মোংলা কাস্টমস হাউজের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মোংলা বন্দর কাস্টমস ভেন্ডার অ্যাসোসিয়েশন, শিপ চ্যান্ডলার ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বাণিজ্যিক জাহাজে আসা বিদেশি নাবিকদের ভয়ভীতি দেখিয়ে জিম্মি করেন।

মোংলা কাস্টমস কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

প্রকাশিত - ২৬ অক্টোবর, ২০২৬   ০২:৪২ পিএম
webnews24
মোংলা কাস্টমস কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভুগীরা

বাগেরহাট প্রতিনিধি: মোংলা কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, বাণিজ্যিক জাহাজের বিদেশি নাবিকদের ভয়ভীতি দেখানো এবং চোরাচালানের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত কর্মকর্তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৫ অক্টোবর মোংলা কাস্টমস হাউজের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মোংলা বন্দর কাস্টমস ভেন্ডার অ্যাসোসিয়েশন, শিপ চ্যান্ডলার ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বাণিজ্যিক জাহাজে আসা বিদেশি নাবিকদের ভয়ভীতি দেখিয়ে জিম্মি করেন। একই সঙ্গে কাস্টমস-সংক্রান্ত সেবা নিতে আসা ব্যক্তি এবং ভেন্ডার ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অবৈধ অর্থ আদায়ের অভিযোগও তোলেন তাঁরা।

বিক্ষোভকারীদের আরও অভিযোগ, বাণিজ্যিক জাহাজ থেকে বিদেশি মদ ও সিগারেট অবৈধভাবে নিয়ে সেগুলো খুলনায় বিক্রি করা হয়। তাঁদের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

মানববন্ধনে বক্তারা বলেন, মোংলা বন্দরের ব্যবসায়িক পরিবেশ স্বাভাবিক রাখতে এবং কাস্টমস-সংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

কর্মসূচিতে কাস্টমস ভেন্ডার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, শিপ চ্যান্ডলার ও ভুক্তভোগী ব্যবসায়ীরা বক্তব্য দেন। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন ও বিক্ষোভ শেষে ব্যবসায়ীদের পক্ষ থেকে সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুনের অপসারণের দাবিতে মোংলা কাস্টমস হাউজের কমিশনার মো. গিয়াস কামালের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

অভিযুক্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুনের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের বক্তব্যও জানা যায়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।