শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় যুদ্ধবিরতির পরও নিহত ১,৪০০ ফিলিস্তিনি: অ্যামনেস্টি

প্রকাশিত - ২৬ অক্টোবর, ২০২৬   ০১:০৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর হামলায় ১ হাজার ৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যুদ্ধবিরতির এক বছর পরও গাজায় প্রাণহানি, বাস্তুচ্যুতি ও মানবিক সংকট অব্যাহত থাকায় উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর আংশিক প্রত্যাহার শুরু হলেও সেখানে হামলা বন্ধ হয়নি। গাজায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে যুক্ত প্রায় ১০০টি সংস্থার তথ্যেও হতাহতের বিষয়টি উঠে এসেছে।

শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ‘ধ্বংসস্তূপের নিচে জবাবদিহি চাপা দেওয়া যাবে না।’ সংস্থাটির অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও গাজায় সহিংসতা অব্যাহত রয়েছে। এতে সাধারণ মানুষের প্রাণহানি ও দুর্ভোগ কমছে না।

প্রতিবেদনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশনা না মানার অভিযোগ তোলা হয়েছে। একই সঙ্গে এসব নির্দেশনা বাস্তবায়নে ইসরায়েলকে বাধ্য করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সংস্থাটি।

অব্যাহত হামলার পাশাপাশি গাজায় খাদ্যসংকট, বাস্তুচ্যুতি ও চিকিৎসাব্যবস্থার বিপর্যয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে গাজায় প্রায় ২০ লাখ মানুষ আশ্রয়হীন অবস্থায় রয়েছেন। পর্যাপ্ত খাবারের অভাবে দুর্ভোগে রয়েছেন প্রায় ১৪ লাখ ফিলিস্তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হাসপাতাল বন্ধ হয়ে যাওয়া ও চিকিৎসাসেবার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় আহত ও অসুস্থ মানুষের চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে গাজার পুনর্গঠন কার্যক্রম দ্রুত শুরুর আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির মতে, আন্তর্জাতিক আইন, ন্যায়বিচার ও ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত করেই পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করতে হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।