শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞার মাঝেই নদীতে চলছে ইলিশ শিকারের উৎসব

প্রকাশিত - ২২ অক্টোবর, ২০২৬   ০৬:৪৬ পিএম
webnews24

পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা চললেও নদীতে অবাধে ইলিশ শিকারের অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন নদ-নদীতে দিন-রাত জাল ফেলছেন জেলেরা।

কোথাও প্রকাশ্যে চলছে ইলিশ বেচাকেনা, আবার কোথাও ধরা পড়া মাছ ভাগ করে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগের অভিযান ও নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, নদীতে হাতেগোনা কয়েকটি নৌকা ছাড়া অধিকাংশ জেলে মাছ শিকারে ব্যস্ত। নদীর পাড়ে দাঁড়ালেই নিষেধাজ্ঞা কতটা কার্যকর হচ্ছে, তা বোঝা যায়। পর্যাপ্ত বাজেট ও জনবল না থাকলে মা ইলিশ সংরক্ষণের নিষেধাজ্ঞা কাগজে-কলমে সীমাবদ্ধ হয়ে পড়ছে কি না, সেই প্রশ্নও উঠেছে।

স্থানীয় জেলে করিম গাজী বলেন, ‘ছোটোবেলা থেকেই ইলিশ মাছ শিকার করে আসছি। এ বছরের মতো নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরার উৎসব আগে দেখিনি। গলাচিপা মৎস্য বিভাগের কার্যকর পদক্ষেপের অভাবেই দিন দিন পরিস্থিতি বাড়ছে।’

তিনি বলেন, ‘বদনাতলী থেকে চরবিশ্বাস রুটে নৌযান চলাচল করে। এ পথে সরকারি অনেক কর্মকর্তা যাতায়াত করেন। দিন-রাতই নদীতে প্রচুর জেলে মাছ ধরেন। অথচ কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায় না। চরকাজল ও চরবিশ্বাস এলাকায় প্রকাশ্যে ইলিশ কেনাবেচা হচ্ছে। প্রতিদিন মাছ ধরে এনে চরবিশ্বাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরআগস্তি গাজীর বাজারের কেল্লায় মাছ ভাগ করা হয়। পরে ছোট আকারের জাটকা স্থানীয়দের কাছে ঘুরে ঘুরে বিক্রি করা হয়। বড় মাছগুলো বরফ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, গলাচিপার বিভিন্ন নদ-নদীর একাধিক পয়েন্টে ইলিশ শিকার ও বিক্রির অভিযোগ রয়েছে। এর মধ্যে চরকাজল ইউনিয়নের লঞ্চঘাট, চরশিবা লঞ্চঘাট ও বড় শিবা; চরবিশ্বাস ইউনিয়নের চরআগস্তি, জিমতলা, নোমোর স্লুইসগেট, আমড়াগাছিয়া, চরবাংলা খেয়াঘাট ও চরবাংলা; রতনদী তালতলী ইউনিয়নের বদনাতলী ও পাতাবুনিয়া স্লুইসগেট; সদর ইউনিয়নের চরকারফারমা এবং পানপট্টি লঞ্চঘাট, বটতলা বাজার, বোয়ালিয়া স্লুইসগেট, পক্ষিয়া স্লুইসগেট, লোন্দা স্লুইসগেট ও গলাচিপা-পাটুয়া খেয়াঘাট উল্লেখযোগ্য।

এছাড়া গলাচিপা পৌর এলাকার কাছের রামনাবাদ নদী, চিকনিকান্দির দয়াময়ী মন্দিরসংলগ্ন তেঁতুলিয়া নদীর পয়েন্ট, বদনাতলীর তেঁতুলিয়া নদীর পয়েন্ট এবং পানপট্টি লঞ্চঘাট ও বটতলা বাজারসংলগ্ন আগুনমুখা নদীর মোহনায় রাতের আঁধারে জাল ফেলার অভিযোগ করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, ‘বিকেলের সময়টা আমাদের একটু অরক্ষিত থাকে। বিকেলে অভিযান চালালে রাতে আবার অভিযান চালানো যায় না। রাতে অভিযান চালাব, এ কারণে বিকেলে নামা হয়নি। বিকেলটা আমাদের অরক্ষিত থেকে গেছে। আমাদের বাজেট সীমিত। এ কারণে সব জায়গা কভার করা কঠিন হয়ে যায়।’

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ‘১০০ জনের মধ্যে ১০ জন অপরাধ করলে তার বিরুদ্ধে লড়াই করা যায়। কিন্তু ১০০ জনের মধ্যে যদি ৯০ জনই অপরাধ করে, তাহলে এটি ঠেকানো কঠিন। এসব রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শুধু থানা-পুলিশ বা আইন দিয়ে এগুলো সম্ভব নয়।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।