শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণী সুন্দরী কৃতি শেঠির বলিউডে রোমান্টিক অভিষেক

প্রকাশিত - ১৯ অক্টোবর, ২০২৬   ০৩:০৫ পিএম
webnews24

মিষ্টি হাসি ও মনজুড়ানো অভিনয়ে ভারতীয় সিনেমা অঙ্গন মাতিয়ে রেখেছেন কৃতি শেঠি। দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাবান ও আবেদনময়ী তারকা কৃতি শেঠি এবার পা রাখতে চলেছেন বলিউডের চাকচিক্যময় দুনিয়ায়। বক্স অফিসে ঝড় তোলা ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করা এই জনপ্রিয় অভিনেত্রী তার অনবদ্য অভিনয় ও মিষ্টি স্বভাব দিয়ে এরই মধ্যে কোটি কোটি দর্শকের হৃদয়ে পাকা জায়গা করে নিয়েছেন। এবার হিন্দি সিনেমার নতুন এক অধ্যায় শুরু করতে চলেছেন তিনি।

বলিউড নির্মাতা রোহিত শেঠির দীর্ঘদিনের সহযোগী বিধি ঘোদগাঁওকরের রোমান্টিক সিনেমা দিয়েই বলিউডে পা পড়বে কৃতির। নিখাদ এই প্রেমের গল্পের প্রযোজনায় থাকছে অভিষেক এস ব্যাসের এভিএস স্টুডিওস। পর্দায় রোমান্টিক নায়িকা হিসেবে দক্ষিণী সিনেমা মাতানোর পর বলিউডে কেমন প্রভাব রাখতে পারবেন, তা নিয়েই ভক্তদের আগ্রহ প্রবল।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক এক্সক্লুসিভ প্রতিবেদন অনুযায়ী, খুব শিগগির একটি ফ্রেশ প্রেমের গল্পের সিনেমার মাধ্যমে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে চলেছে কৃতি শেঠির। চলতি বছরের শেষের দিকেই ছবিটির শুটিং ফ্লোরে যাওয়ার কথা রয়েছে। তবে সিনেমার নাম এবং অন্যান্য কলাকুশলীর নাম এখনো গোপন রাখা হয়েছে।

এই প্রজেক্টটি পরিচালনা করবেন উদীয়মান ও প্রতিভাবান পরিচালক বিধি ঘোদগাঁওকর। রোহিত শেঠির সঙ্গে তার ১৭ বছরের কাজের অভিজ্ঞতা নতুন এই রোমান্টিক গল্পে এক দারুণ ও ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণী সিনেমা থেকে বলিউডের এই গ্র্যান্ড এন্ট্রি নেওয়ার আগে কৃতির ঝুলিতে রয়েছে দারুণ কিছু সফল কাজ। তেলেগু সিনেমা ‘উপেনা’-র মাধ্যমে তিনি রাতারাতি তারকাখ্যাতি পান এবং তরুণ প্রতিভাবান হিসেবে নিজেকে প্রমাণ করেন। এরপর তিনি তেলেগু ও তামিল ভাষার একাধিক জনপ্রিয় সিমনেমায় কাজ করেন।

সম্প্রতি তাকে ভিগনেশ শিবান পরিচালিত ‘লাভ ইন্সুরেন্স কোম্পানি’তে প্রদীপ রঙ্গনাথন ও এস জে সুরিয়ার বিপরীতে দেখা গেছে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে বহুভাষিক ছবি ‘জেনি’, যেখানে তার সঙ্গে থাকছেন জয়ম রবি, ওয়ামিকা গাব্বি এবং কল্যাণী প্রিয়দর্শনের মতো তারকারা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।