শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপুরায় আকস্মিক বন্যায় নিহত ১০ বাস্ত্যুচুত হাজার হাজার মানুষ

প্রকাশিত - ২২ আগস্ট, ২০২৪   ০৯:০০ পিএম
webnews24

প্রভাত ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় আকস্মিক বন্যায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। এছাড়া হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি থেকে বাস্ত্যুচুত হয়েছেন। রাজ্যটিতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজারেরও বেশি ঘরবাড়ি। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ত্রিপুরায় ক্রমবর্ধমান দুর্যোগ পরিস্থিতির মধ্যে ১০ জনের মতো মানুষ মারা গেছেন এবং আরও ৩৪ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কারণে এখন পর্যন্ত ৬ হাজার ৬০০টির বেশি পরিবারের ৩৪ হাজারেরও বেশি মানুষ রাজ্যটির ৮টি জেলার বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। এছাড়া বন্যায় এখন পর্যন্ত এক হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মুখ্যমন্ত্রী মানিক সাহা দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে ফোনে কথা বলেছেন এবং রাজ্যের বিরাজমান বন্যা পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেছেন। তিনি তার রাজ্যে অতিরিক্ত ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) কর্মীদের মোতায়েন করার দাবি করেছেন।
কর্মকর্তাদের মতে, দক্ষিণ ত্রিপুরা, গোমতি এবং খোয়াই জেলায় ১০ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ১২ বছর বয়সী মেয়েও রয়েছে। কর্মকর্তারা আরও বলেছেন, গত ৪৮ ঘণ্টায় ত্রিপুরায় অবিরাম বর্ষণে ভূমিধস ও ডুবে যাওয়ার পৃথক ঘটনায় এক পরিবারের তিন সদস্যসহ অন্তত নয়জন নিহত এবং দুইজন আহত হয়েছেন। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর) ত্রিপুরায় ১০টি লোকাল ট্রেন বাতিল করেছে। এনএফআরের একজন মুখপাত্র বলেছেন, ভারী বৃষ্টির কারণে গোমতি জেলায় রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এই ট্রেনগুলো বাতিল করতে বাধ্য হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এদিকে রাজ্য প্রশাসনের অনুরোধের পর আসাম রাইফেলসের সদস্যদের বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে বলে একজন প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন। বন্যার কারণে আটকে পড়া বেসামরিক নাগরিকদের উদ্ধারে বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করছেন তারা।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে ভারতের ত্রিপুরা রাজ্যে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির পরিমাণ এতই বেশি যে বেশ কয়েকটি জায়গার পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। রাজ্যের একটি সরকারি সূত্র বুধবার জানিয়েছে, সেখানে গত ২৪ ঘণ্টায় সাধারণ সময়ের চেয়ে ১ হাজার ২০০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। আর এমন অস্বাভাবিক বৃষ্টির কারণেই দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। স্থানীয় সংবাদমাধ্যম হাবনিউজ জানিয়েছে, সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দক্ষিণ ত্রিপুরার বাগাফাতে। সেখানে ২৪ ঘণ্টায় ৩৭৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অপরদিকে দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়াতে ৩২৪ দশমিক ৪ মিলিমিটার এবং গোমতীর অমরপুরে ৩০৭ দশমিক ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ত্রিপুরার এই বন্যার ভয়াবহ প্রভাব পড়েছে বাংলাদেশে। বিশেষ করে ফেনীর অবস্থা বেশ খারাপ। ফেনীর অনেক গ্রাম পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া গোমতী নদীর ভারত অংশের পানি বেড়ে তা বাংলাদেশের কুমিল্লায় প্রবেশ করছে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।