শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

দেশি-বিদেশি উদ্যোক্তাদের হতাশা কাটানোর উদ্যোগ

প্রকাশিত - ২২ আগস্ট, ২০২৪   ০৮:৫৮ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট  : উচ্চাভিলাসী বাজেট বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন শুল্ক, করারোপের পাশাপাশি ও বিদ্যমানহারেও আরী বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়ন এখন অনিশ্চয়তার মুখোমুখি হয়েছে। এতে বেশ কিছু প্রতিবন্ধকতার দেখো দিয়েছে । যার ফলে সরকারি ও বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে প্রত্যাশিত বিনিয়োগ আসছে না। জানা যায়, অর্থনৈতিক অঞ্চলগুলোর শিল্পকারখানা স্থাপনে দেশি-বিদেশি উদ্যোক্তারা মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক সুবিধা পেতেন। বিদেশি কর্মীরা আয়করমুক্ত ছিলেন। উদ্যোক্তারা আরো কিছু সুযোগ-সুবিধা ভোগ করতেন। কিন্তু বিগত সরকার চলতি অর্থবছরে এসব সুবিধা প্রত্যাহার করে নেয়া হয়। শুল্ক ফি করারোপের মাধ্যমে অতিরিক্ত অর্থের সংস্থান করে বাজেট ঘাটতি পূরণের জন্যই জাতীয় রাজস্ব বোর্ড এ সিদ্ধান্ত নেয়। এতে করে সরকারি-বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো থেকে বিনিয়োগকারীদের আগ্রহ ভাটা পড়েছে। এত করে নতুন নতুন শিল্পকারখানা গড়ে উঠা, কর্মসংস্থান সৃষ্টির সুযোগ হাতছাড়া বা প্রলম্বিত হচ্ছে।
জানা যায়, উল্লেখিত বিষয়গুলো ছাড়াও ওয়্যারহাউজিং বন্ড সুবিধা প্রত্যাহার, ডেভেলপারদের আয়ের উপর আয়কর আরোপের জন্যও প্রত্যাশিত বিনিয়োগ আসছে না। বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলে গত জুন পর্যন্ত বিনিয়োগ হয়েছে ৪২ হাজার কোটি টাকা। সংশ্লিষ্টরা মনে করেন, এটি পর্যাপ্ত নয়। এই সময়ে দেড় লক্ষ কোটি টাকার বিনিয়োগপ্রত্যাশিত ছিল। শিল্পকারখানার প্রসার, কর্মসংস্থান ও দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ইপিজেডে বেশকিছু সুবিধা দেয়ার ঘোষণা দেয়া হয়।বিনিয়োগকারীদের ১০ বছরের কর অবকাশ সুবিধা দেয়া মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক অব্যাহতিসহ ৮ ধরনের সুবিধা দেয়ার ঘোষণা দেয় জাতীয় রাজস্ব বোর্ড। উদ্দেশদেশি-বিদেশিবিনিয়োগকারীদের উৎসাহী করা এবং ইপিজেডে সরকারি-বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগে আকৃষ্ট করা। কিন্তু কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের প্রদত্ত সুবিধা একতরফাভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকেই বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলেছেন। দেশি-বিদেশি প্রায় শতাধিক শিল্প প্রতিষ্ঠান উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্ধশতাধিক শিল্প প্রতিষ্ঠান এরইমধ্যে বিনিয়োগ শঙ্কা, অনিশ্চয়তায় পড়েছে। তারা এবং বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব করে নেয়ার সমালোচনা করে এসব সুবিধা পুনর্বহালের জোর দাবি জানিয়েছেন। সাবেক অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে তারা বৃহত্তর এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বিনিয়োগকারীদের মধ্যে সৃষ্ট আস্থাহীনতা দূর করার কথা বলেছেন। কিন্তু প্রতিকারে কার্যকর উদ্যোগ নেয়া হয়নি।
চলতি অর্থবছরের বাজেটে এইসব সুবিধা প্রত্যাহার করে নেয় হয়েছে। অথচ গত অর্থবছরেও এসব সুবিধা ছিল। জাতীয় রাজস্ব বোর্ড প্রয়োজনীয় ছাড় ছাড় না দিলে বাজেট ঘাটতি আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা রয়েছে। প্রখ্যাত অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার বৃহত্তর জাতীয় স্বার্থে বিষয়টি বিবেচনা করবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।