শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরে বসেই দেখা যাবে ভূমির সঙ্গে ইমরান খানের রোমান্স

প্রকাশিত - ১১ অক্টোবর, ২০২৬   ১১:৫৬ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন :  বলিউডে আবারও নায়কের ভূমিকায় ফিরছেন অভিনেতা ইমরান খান। দীর্ঘ বিরতির পর ‘আধুরে হাম আধুরে তুম’ সিনেমার মাধ্যমে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন ভূমি পেডনেকর। আগামী ১৮ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ২০০৮ সালে ‘জানে তু... ইয়া জানে না’ সিনেমার মাধ্যমে বলিউডে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন ইমরান। মাঝে দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকলেও এবার নতুন গল্প ও চরিত্র নিয়ে পর্দায় ফিরছেন এই অভিনেতা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘আধুরে হাম আধুরে তুম’ সিনেমায় ইমরানকে দেখা যাবে ভিন্ন এক ভূমিকায়। এক সাক্ষাৎকারে সিনেমাটি সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, এটি একটি পরিণত রোমান্টিক কমেডি। যা তার বর্তমান বয়স ও জীবনের পর্যায়ের সঙ্গে গল্পটি বেশ মানানসই।

সিনেমাটিতে ইমরান ও ভূমি পেডনেকরকে একসঙ্গে দেখা যাবে। তবে ছবির কাহিনি এবং অন্যান্য অভিনয়শিল্পী সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে এই জুটি পর্দায় দুই ভিন্ন ঘরানার চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে হাজির হতে চলেছেন। সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন দানিশ আসলাম।

ইমরান খানের অভিনয়ে ফেরার খবর বেশ কিছুদিন ধরেই আলোচনার বিষয় হয়ে উঠেছে। এর আগে ২০২৬ সালের শুরুতে আমির খান প্রযোজিত ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’ সিনেমায় অতিথিশিল্পী হিসেবে দেখা যায় তাকে। বীর দাস ও কবি শাস্ত্রী যৌথভাবে সিনেমাটি পরিচালনা করেন। এবার ‘আধুরে হাম আধুরে তুম’-এ কেন্দ্রীয় চরিত্রে তার প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।