শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কমলাকে ভোট দিয়ে নতুন অধ্যায় খোলার আহ্বান

প্রকাশিত - ২১ আগস্ট, ২০২৪   ০৯:১১ পিএম
webnews24

প্রভাত ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের প্রতি আবেগপূর্ণ সমর্থন জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামা। গত মঙ্গলবার শিকাগোতে দলটির জাতীয় সম্মেলনের দ্বিতীয় রাতে ওবামা দম্পতি তাদের দেয়া বক্তৃতায় এ সমর্থন জানান। হ্যারিসকে প্রেসিডেন্ট নির্বাচিত করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘নতুন অধ্যায়’ খোলার জন্য মার্কিন ভোটারদের প্রতি আহ্বান জানান তারা। যুক্তরাষ্ট্রের ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস তৈরি করতে চাচ্ছেন কমলা হ্যারিস। নির্বাচিত হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট। সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে ওবামা বলেন, অযোগ্যতা ও বিশৃঙ্খলার আরও ৪ বছর আমাদের দরকার নেই। এই সিনেমা আমরা আগেও দেখেছি, আর আমরা সবাই জানি সিক্যুয়ালগুলো সাধারণত আরও খারাপ হয়। তিনি বলেন, আমেরিকানরা একটি নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত। আমেরিকানরা আরও ভালো একটি গল্পের জন্য প্রস্তুত। আমরা একজন প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জন্য প্রস্তুত।
বারাক ওবামা রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে কথা বলেন এবং যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশংসা করেন। তিনি বলেন, ইতিহাস একজন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে স্মরণ করবে যিনি বড় এক বিপদের মুহূর্তে গণতন্ত্রকে রক্ষা করেছিলেন। আমি তাকে আমার প্রেসিডেন্ট বলতে গর্ববোধ করি, কিন্তু আমার বন্ধু বলতে আরও বেশি গর্ববোধ করি। এই সময় দর্শক সারি থেকে আমরা জোকে ভালোবাসি শ্লোগান ওঠে বলে জানিয়েছে গণমাধ্যম। নিজের বক্তৃতার পর ওবামা তার স্ত্রী মিশেলকে পরিচয় করিয়ে দেন, যিনি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাটদের আকাঙ্ক্ষার তালিকায় শীর্ষে আছেন।
মিশেল ওবামা সবাইকে সতর্ক করে বলেন, ট্রাম্প হ্যারিসের সত্যকে বিকৃত করার চেষ্টা করতে পারেন, যেমনটি তিনি লোকজনকে আমাদের বিষয়ে শঙ্কিত করতে তার ক্ষমতার মধ্য থাকা সবকিছু দিয়ে চেষ্টা করেছিলেন। তিনি বলেন, বিশ্ব সম্পর্কে তার সীমিত ও সংকীর্ণ দৃষ্টিভঙ্গীর কারণে তিনি দুজন উচ্চ শিক্ষিত, কঠোর পরিশ্রমী, সফল মানুষের অস্তিত্ব নিয়েও হুমকি বোধ করেছিলেন যারা কালোও ছিলেন। তার এ বক্তব্যে উপস্থিত প্রতিনিধিরা তুমুল করতালি দিয়ে স্বাগত জানান। ট্রাম্প তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন ওবামার নাগরিকত্ব নিয়ে বর্ণবাদী আক্রমণের মধ্য দিয়ে আর এবার হ্যারিসের ওপরও একই ধরনের আক্রমণ শুরু করেছেন।
ওবামা ২ মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকার পর বিদায় নেন। পরবর্তী নির্বাচনে জয়ী হয়ে ২০১৭ সালে রিপাবলিকান ট্রাম্প হোয়াইট হাউজে যান, কিন্তু ২০২০ সালে ডেমোক্র্যাট বাইডেনের কাছে হেরে হোয়াইট হাউজ থেকে বিদায় নেন। ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনের জন্য বাইডেন ফের ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হলেও তিনি ট্রাম্পের কাছে হেরে যেতে পারেন এই শঙ্কায় তাকে সরিয়ে ভাইস প্রেসিডেন্ট হ্যারিসকে দলটির প্রার্থী করে তার দল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।