শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে হেলমেট পরে সরকারি সেবা, বড় দুর্ঘটনার শঙ্কা

প্রকাশিত - ০৮ অক্টোবর, ২০২৬   ০৫:৩৯ পিএম
webnews24
‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট

‎বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনে মাথার ওপর ঝুলছে দুর্ঘটনার শঙ্কা। ভবনের বিভিন্ন কক্ষের ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ছে, কোথাও দেখা দিয়েছে ফাটল। ঝুঁকি এড়াতে বাধ্য হয়ে কয়েকজন কর্মকর্তা-কর্মচারী মাথায় হেলমেট পরে দায়িত্ব পালন করছেন। অথচ প্রতিদিন জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ বিভিন্ন সেবা নিতে এই ভবনে আসেন শতাধিক মানুষ।
‎
‎সর্বশেষ গত রোববার পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী আয়া সবিতা রানীর মাথায় ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে তিনি আহত হন। এরপর ঝুঁকিপূর্ণ ভবনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।
‎
‎সরেজমিনে দেখা যায়, ১ নম্বর বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনের বিভিন্ন কক্ষের ছাদ ও দেয়ালের পলেস্তারা উঠে গেছে। কোথাও ছাদে ফাটল, আবার কোথাও ঝুলে আছে পলেস্তারা। ভবনের হলরুম, তথ্যসেবা কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ কক্ষগুলোতেও রয়েছে একই অবস্থা। এসব স্থানে প্রতিদিন কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সেবা নিতে আসা মানুষের ভিড় থাকে।
‎
‎দুর্ঘটনার আশঙ্কায় পরিষদের কয়েকজন কর্মীকে হেলমেট পরে কাজ করতে দেখা যায়। তবে সেবা নিতে আসা সাধারণ মানুষকে ভবনের ভেতরে প্রবেশের সময় কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা দেওয়া হচ্ছে না।
‎
‎সেবা নিতে আসা প্রসেনজিৎ বলেন, ‘বিভিন্ন কাজে ইউনিয়ন পরিষদে আসতে হয়। কিন্তু ভবনের ছাদ ও দেয়ালের অবস্থা দেখে ভেতরে ঢুকতেই ভয় লাগে। কখন মাথার ওপর পলেস্তারা খসে পড়ে, সেই আতঙ্ক থাকে। দ্রুত ভবনটি সংস্কার বা নতুন ভবন নির্মাণ করা দরকার।’
‎
‎আতিয়ার রহমান নামের আরেক সেবাগ্রহীতা বলেন, ‘সরকারি সেবা নিতে এসে যদি দুর্ঘটনার শিকার হতে হয়, তাহলে বিষয়টি খুবই দুশ্চিন্তার। কর্মকর্তা-কর্মচারীদের হেলমেট পরে কাজ করতে হচ্ছে—এটাই ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থার বড় প্রমাণ।’
‎
‎স্থানীয় বাসিন্দা মো. আব্দুল হামিদ বলেন, দীর্ঘদিন ধরেই ভবনটির এমন অবস্থা। ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে, দেয়ালেও ফাটল দেখা দিয়েছে। প্রতিদিন অনেক মানুষ এখানে আসেন। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই ভবনটি সংস্কার অথবা নতুন করে নির্মাণ করা প্রয়োজন।
‎
‎বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রাশেদুর রহমান বলেন, ‘ভবনের কোনো কক্ষই নিরাপদ নয়। হলরুম, তথ্যসেবা কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রতিদিন মানুষ সেবা নিতে আসেন। পলেস্তারা খসে পড়ে কয়েকজন আহতও হয়েছেন। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।’
‎
‎ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার বলেন, ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
‎
‎চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার বলেন, জায়গা স্বল্পতার কারণে বর্তমান স্থানে নতুন ভবন নির্মাণ করা সম্ভব হচ্ছে না। পুরোনো ভবন সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে সংস্কারের কাজ শুরু করা হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।