শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন বোমারু বিমানগুলো বিশ্বের কোথায় কোথায় রয়েছে?

প্রকাশিত - ০৬ অক্টোবর, ২০২৬   ১০:২৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইরানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের মধ্যে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স বা আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে ১২টি বি-১বি বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। গত রবিবার দিনভর বিমানগুলো পশ্চিম ইংল্যান্ডের ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড্ডয়ন করে। এর মধ্য দিয়ে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে মার্কিন হামলার জন্য গুরুত্বপূর্ণ লঞ্চপ্যাড হিসেবে ব্যবহৃত ঘাঁটিটির ভূমিকা আপাতত শেষ হলো। লন্ডন থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ফেয়ারফোর্ড যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ইউরোপে ভারী বোমারু বিমানের একমাত্র ঘাঁটি এবং মোতায়েন করা বোমারু বিমানগুলোর জন্য গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড অপারেটিং লোকেশন।

এদিকে গত দুই সপ্তাহে ফেয়ারফোর্ডকে ঘিরে কথিত সন্ত্রাসী ষড়যন্ত্রের অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের ৬ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়। তবে সর্বশেষ মঙ্গলবার সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে লন্ডন থেকে ২২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। এর আরেগ দিন সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘কিছু হুমকি’ থাকায় বোমারু বিমানগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এসব হুমকির সঙ্গে ইরানের যোগসূত্র রয়েছে বলে তিনি মনে করেন।

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ঘটনার সঙ্গে কথিত ষড়যন্ত্রের সরাসরি যোগসূত্রের বিষয়টি নাকচ করে দিয়ে বলেন, ঘাঁটিতে নিয়মিত বিমান বদল বা মোতায়েন পরিবর্তন হওয়া অস্বাভাবিক নয়।

গত ২৭ সেপ্টেম্বর ফেয়ারফোর্ডের কাছে বিস্ফোরক রাখার পরিকল্পনার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ। তাদের গাড়িতে পেট্রোল পাওয়া গেলেও কোনো বিস্ফোরক উদ্ধার হয়নি। পরে ২৫ বছর বয়সী এক ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিককে লন্ডন থেকে গ্রেপ্তার করা হয়। তিনিও জামিনে মুক্তি পেয়েছেন।

ব্রিটিশ কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করছেন। ইরান অভিযোগ অস্বীকার করে লন্ডনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তেহরানে তলব করেছে।
যুক্তরাষ্ট্রের কাছে কী কী বোমারু বিমান আছে? যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান তিন ধরনের বোমারু বিমান হলো বি-৫২, বি-১বি ও বি-২। এর মধ্যে বি-১বি সবচেয়ে দ্রুতগতির এবং প্রায় ৩৪ টন প্রচলিত অস্ত্র বহন করতে পারে। বি-২ স্টেলথ বোমারু বিমান পারমাণবিক ও প্রচলিত—দুই ধরনের অস্ত্রই বহনে সক্ষম। 

এছাড়াও নতুন বি-২১ রেইডার বর্তমানে পরীক্ষামূলক উড্ডয়নে রয়েছে এবং ২০২৭ সালে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে যুক্ত হওয়ার কথা।
বোমারু বিমানগুলো কোথা থেকে উড়ে? যুক্তরাষ্ট্রের সব বোমারু বিমান মূলত দেশটির পাঁচটি প্রধান ঘাঁটিতে স্থায়ীভাবে অবস্থান করে।

১. Minot Air Force Base (মিনোট বিমানঘাঁটি)
২. Ellsworth Air Force Base (এলসওয়ার্থ বিমানঘাঁটি)
৩. Whiteman Air Force Base (হোয়াইটম্যান বিমানঘাঁটি)
৪. Dyess Air Force Base (ডাইস বিমানঘাঁটি)
৫. Barksdale Air Force Base (বার্কসডেল বিমানঘাঁটি)

এসব ঘাঁটির সবকটিতেই দীর্ঘ ও প্রশস্ত রানওয়ে রয়েছে। সাধারণত এসব রানওয়ের দৈর্ঘ্য ১০ হাজার ফুটের (৩ হাজার ৪৮ মিটার) বেশি। ফলে বড় আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের মতোই দীর্ঘ এসব সামরিক ঘাঁটির রানওয়ে। তবে বোমারু বিমান কোথায় পরিচালনা করা যাবে, তা মূলত রানওয়ের দৈর্ঘ্যের ওপর নির্ভর করে না। বরং নিরাপত্তাব্যবস্থা, অস্ত্র সংরক্ষণের সুবিধা এবং প্রয়োজনীয় সহায়তা অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিদেশে অভিযান পরিচালনার সময় এগুলো প্রশান্ত মহাসাগরে অবস্থিত গুয়ামের অ্যান্ডারসেন বিমানঘাঁটি, ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়াসহ মিত্রদেশগুলোর বিভিন্ন ঘাঁটিতে অস্থায়ীভাবে মোতায়েন করা হয়। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকেও আকাশে জ্বালানি সরবরাহের মাধ্যমে বোমারু বিমান হামলা চালাতে পারে। ইরানের বিরুদ্ধে আগের মার্কিন-ইসরায়েলি যুদ্ধের সময় এমন কিছু বোমারু বিমান মিশন ৩০ ঘণ্টারও বেশি সময় স্থায়ী হয়েছিল।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।