শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেশু ৭’ মুক্তি নিয়ে প্রচারে ব্যস্ত দেব-শুভশ্রী

প্রকাশিত - ০৫ অক্টোবর, ২০২৬   ১২:৩৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন  :  আর মাত্র কয়েক দিন বাকি পূজার। আর এ পূজা উপলক্ষ্যে মুক্তি  পাচ্ছে ‘দেশু ৭’ সিনেমা।  এ মুহূর্তে জোরকদমে চলছে প্রচারকাজ। এর মধ্যে প্রচারে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে হাজির হয়েছিলেন টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। 

‘দেশু ৭’ এ তারকা জুটির ৭ নম্বর সিনেমা। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনাও করেছেন দেব। আগামী ১৫ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। শিলিগুড়ি ও শ্রীরামপুরের পর দুর্গাপুরের প্রচারমঞ্চেও এ তারকা জুটির উপস্থিতি এবং নাচ-গান ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। এ অনুষ্ঠানে পাগলুখ্যাত অভিনেতা দেবের পরনে ছিল কালো টি-শার্ট ও জ্যাকেট। অন্যদিকে শুভশ্রী  গাঙ্গুলি সেজেছিলেন কালো-সাদা পোলকা ডটের হল্টার-নেক মিডি ড্রেসে। 

তবে ফ্যাশনপ্রেমীদের নজর কাড়ে জনপ্রিয় ব্র্যান্ড ‘জারা’-র এ পোশাক। গণমাধ্যম সূত্রে জানা গেছে, পোশাকটির দাম ৪ হাজার ৯৫০ রুপি। তবে শুধু পোশাকই নয়, শুভশ্রীর শেয়ার করা ছবির কমেন্ট বক্সে নেটিজেনদের মূল চর্চার বিষয় হয়ে উঠেছে দেব-শুভশ্রীর পুরোনো প্রেম ও বর্তমান কেমিস্ট্রি। 

এর আগে ২০০৯ সালের ‘চ্যালেঞ্জ’ সিনেমা থেকে শুরু হওয়া এ জুটির প্রেম ২০১৩ সালে ভেঙে যায়। বর্তমানে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহিত জীবনযাপন করছেন এবং দেব রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে সম্পর্কের মধ্যে। ফলে শুভশ্রী ও দেবকে এভাবে একসঙ্গে দেখে নেটিজেনদের মধ্যে কটাক্ষ ও আলোচনার বন্যা বয়ে যায়।

সামাজিক মাধ্যমে কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন— ‘পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তী’। আবার শুভশ্রীকে খোঁচা দিয়ে আরেক নেটিজেন লিখেছেন—‘শেষে সেই দেব, তাহলে রাজকে বিয়ে করার মানে কি ছিল?’ 
অন্য আরেক নেটিজেন লিখেছেন— ‘এক্সের সঙ্গে সময় কাটানোর মজাই আলাদা’। আবার আরেক নেটিজেন লিখেছেন— ‘শুভশ্রী, তোমার মতো একজন সাবেক আমার জীবনেও দরকার ছিল’।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।