শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চশিক্ষায় বিদেশগামীদের জন্য ‘এমটিবি স্মার্ট স্টুডেন্ট ব্যাংকিং’ পোর্টাল চালু

প্রকাশিত - ০৪ অক্টোবর, ২০২৬   ১২:০৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন  : উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ফাইল খোলা এবং সংক্রান্ত লেনদেনের প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল ও সহজ করতে ‘এমটিবি স্মার্ট স্টুডেন্ট ব্যাংকিং’ (MTB Smart Student Banking) নামে একটি বিশেষ ডিজিটাল স্টুডেন্ট ফাইল পোর্টাল চালু করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। বৃহস্পতিবার ব্যাংকের করপোরেট হেড অফিস এমটিবি সেন্টারে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পোর্টালটির উদ্বোধন করা হয়। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক জানিয়েছে, ব্যাংকিং খাতে এটিই এ ধরনের প্রথম উদ্ভাবনী উদ্যোগ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার চৌধুরী আখতার আসিফ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. শাফকাত হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ট্রেজারি মো. শামসুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. বখতিয়ার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং এ.কে.এম. তারেক, চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেন, হেড অব রিটেল বিজনেস ও চিফ ব্যাংকাঅ্যাসিওরেন্স অফিসার তাহসিন শহীদ, হেড অব স্টুডেন্ট ব্যাংকিং মো. আরিফুর রহমান ও হেড অব কোর ব্যাংকিং সিস্টেমস অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট শরীফ আহমেদ্য। এ সময় ব্যাংকের বিভিন্ন বিজনেস ও সাপোর্ট ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নতুন ডিজিটাল প্ল্যাটফর্মটির মাধ্যমে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীরা যেকোনো স্থানে বসেই তাদের পছন্দমতো সময়ে সহজে স্টুডেন্ট ফাইলের আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। পোর্টালে নিবন্ধনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য দেওয়া, প্রয়োজনীয় কাগজপত্র (ডকুমেন্টস) আপলোড করা এবং তাদের আবেদনের বর্তমান অগ্রগতি বা স্ট্যাটাস ডিজিটালভাবেই ট্র্যাক করতে পারবেন।

নিয়ন্ত্রণকারী সংস্থা ও ব্যাংকের অভ্যন্তরীণ সিকিউরিটি কাঠামো শতভাগ বজায় রেখে তৈরি এই প্ল্যাটফর্মটি গ্রাহকসেবার মান, কাজের গতি ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রসেসিংয়ের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। একই সাথে এটি কাগজপত্রের স্বচ্ছতা ও ট্র্যাকিং সুবিধা নিশ্চিত করবে। ‘এমটিবি স্মার্ট স্টুডেন্ট ব্যাংকিং’ পোর্টালটির উন্মোচন এমটিবি’র ডিজিটাল রূপান্তর যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সাথে এটি শিক্ষার্থী সমাজের জন্য উদ্ভাবনী, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানে এমটিবির দৃঢ় অঙ্গীকারকে পুনরায় প্রতিফলিত করে।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।