২৪ঘণ্টা অনলাইন: পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক এবার বিজেপির হয়ে রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী হয়েছেন। এর আগে তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
রোববার (৪ অক্টোবর) পশ্চিমবঙ্গের রাজ্যসভা উপনির্বাচনের জন্য কোয়েল মল্লিকের নাম ঘোষণা করে বিজেপি। আগামী ১৬ অক্টোবর তার ছেড়ে দেওয়া আসনেই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
চলতি বছরের এপ্রিল মাসে তৃণমূলের প্রার্থী হিসেবে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন কোয়েল। তবে কয়েক মাসের মধ্যেই, ১৬ জুলাই তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন। এরপর থেকেই তার রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা শুরু হয়।
অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি তাকে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। ফলে যে আসনে তৃণমূলের প্রার্থী হিসেবে রাজ্যসভায় গিয়েছিলেন কোয়েল, এবার সেই আসনেই বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
এর আগে তৃণমূলের রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়া আরও তিনজনকে রাজ্যসভায় প্রার্থী করেছিল বিজেপি। কোয়েল মল্লিককে প্রার্থী করার মধ্য দিয়ে সেই ধারাবাহিকতায় আরও একটি নাম যুক্ত হলো।
দীর্ঘদিন অভিনয়ে জনপ্রিয়তা পাওয়া কোয়েল মল্লিক চলতি বছর সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। রাজ্যসভা সদস্য হওয়ার পর অল্প সময়ের মধ্যেই তার রাজনৈতিক অবস্থানে এই পরিবর্তন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।