শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভয়াবহ ঋণের ফাঁদে দেশ, লাখ টাকার বোঝা প্রত্যেকের

প্রকাশিত - ২১ আগস্ট, ২০২৪   ০৭:৩৩ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : দেশের প্রতিটি নাগরিকের মাথায় এখন ১ লাখ ৯ হাজার টাকার ঋণ। এমনকি আজ যে শিশুটি জন্ম নিয়েছে, তার নামেও রয়েছে এই পরিমাণ ঋণের বোঝা। দেশের নাগরিকদের ঋণে জর্জরিত করে গেছে ক্ষমতাচ্যুত হাসিনা সরকার। আর এসব-ই হয়েছে কথিত উন্নয়নের অজুহাতে। গেল ১৫ বছরে দেশি-বিদেশি উৎস থেকে সাড়ে ১৮ লাখ কোটি টাকা ঋণ করেছে বিদায়ী হাসিনা সরকার। ঋণ করে ঘি খেয়েছে ক্ষমতাচ্যুত বিগত সরকার। তবে দেশের বেজেছে বারোটা। ভয়াবহ ঋণের ফাঁদে দেশ।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্যের দিকে নজর দিলে যে কারো চোখ কপালে উঠবে। ২০০৯ সালের জানুয়ারিতে যখন শেখ হাসিনা সরকার দায়িত্ব নেয়, তখন দেশি-বিদেশি ঋণের স্থিতি ছিল ২ লাখ ৭৬ হাজার ৮৩০ কোটি টাকা। মাত্র ১৫ বছরের ব্যবধানেই সেই ঋণ এখন প্রায় ১৮ লাখ ৫০ হাজার কোটি টাকা। উন্নয়নের নমে ক্ষমতাচ্যুত হাসিনা সরকার প্রতিটি নাগরিকের মাথায় চাপিয়েছে ১ লাখ ৮ হাজার ৮শ’ টাকার ঋণ। 
জাতির ঘাড়ে চাপিয়ে দেয়া এই ঋণের ১০ লাখ ৩৫ হাজার কোটি টাকা নেয়া হয়েছে দেশীয় উৎস থেকে। আর বিদেশি বিভিন্ন উৎস থেকে বিদায়ী হাসিনা সরকার নিয়েছে প্রায় ৮ লাখ ১৪ হাজার কোটি টাকা। অর্থ বিভাগের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০১৭ সালের ডিসেম্বরেও দেশি ঋণের স্থিতি ছিল ৩ লাখ ২০ হাজার ২৭২ কোটি টাকা। কিন্তু ৬ বছরের ব্যবধানে দেশীয় উৎসের এই ঋণও বেড়ে ৩ গুণ হয়েছে। 
অর্থনীতিবিদ ড. সেলিম রায়হান বলেন, এইসব ঋণ যেসব পরিস্থিতিতে নেওয়া হয়েছিল তাতে মনে হয়েছে একটি গোষ্ঠীর স্বার্থ প্রাধান্য পেয়েছে। এখানে লুটপাট বা দুর্নীতির বড় উদ্দেশ্য ছিল। সেখান থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে এখন বাস্তবতার নিরিখে একটা পর্যালোচনা দরকার। এর উপর ভিত্তিতে করে ভবিষ্যৎ পরিকল্পনা নেয়া উচিত।
কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্র, এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশাপাশি রেল ও বিদ্যুৎ খাতে ভারত, চীন, রাশিয়াসহ বিভিন্ন দাতা সংস্থা ও দেশের কাছ থেকে ঋণ নিয়েছে বিদায়ী হাসিনা সরকার। এমনকি পদ্মা সেতু নিজের টাকায় করার দাবি করলেও সেটিও হাসিনা সরকার করেছে দেশি-বিদেশি ঋণেই। 
ড. সেলিম রায়হান বলেন, এতো বিশাল পরিমাণের ঋণ বিভিন্ন মেগা প্রকল্পের নামে নেওয়া হয়েছে। এসব প্রকল্পের অনেকগুলো বাস্তবতার নিরিখে পর্যালোচনা করা হয়নি। অভ্যন্তরীণ উৎস থেকে নেয়া ঋণের বড় অংশই ক্ষমতাচ্যুত হাসিনা-সরকার নিয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে। এতে বাজারে অর্থের সরবরাহ বেড়েছে, কমছে টাকার মান। বাড়ছে জিনিসপত্রের দাম। 


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।