শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু রঙ দেখে নয়, গন্ধ শুকে বুঝুন আম মিষ্টি না টক

প্রকাশিত - ০৩ অক্টোবর, ২০২৬   ১১:৫১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : পৃথিবীতে খুবই জনপ্রিয় ফল হলো আম। এমন কোনো জাতি নেই যারা আম পছন্দ করে না। তাই একে  ‘ফলের রাজাʼ বলা হয়। মৌসুমি এই ফলের স্বাদ, গন্ধ, পুষ্টিগুণ সব মিলিয়ে এক কথায় অনন্য। আমে রয়েছে ভিটামিন এ, সি, ফোলেট, ফাইবার, ম্যাগনেশিয়ামের মতো শরীরের প্রয়োজনীয় নানা পুষ্টি উপাদান। নিয়ম করে খেলে এটি হজমশক্তিও বাড়াতে সাহায্য করে।

তবে বাজার থেকে কেনা আম বেশির ভাগ রাসায়নিক থাকে। এ ধরনের আম খেলে শরীরের উপকারের চেয়ে ক্ষতি হয় বেশি। তাই ভালো গাছপাকা আম চেনার উপায় জানা জরুরি।

কীভাবে বুঝবেন আমটি ভালো, জেনে নিন উপায়

ত্বকের অবয়ব ও চেহারা

পাকা ও মিষ্টি আম অন্যান্য আমের তুলনায় অনেক নরম। যখনই বাজার থেকে আম কিনতে যাবেন, হাত দিয়ে ছুঁয়ে দেখে নিন। আম নরম হলে পেকে যাবে। তবে এটা করার সময় খেয়াল রাখবেন এটা যেন বেশি নরম না হয়ে যায়। 

আমের ত্বকের ভাঁজ

একটি আম মিষ্টি কিনা তা এর সুগন্ধ দ্বারা চিহ্নিত করা যায়। আমের বোঁটার কাছে থেকে যদি তীব্র সুগন্ধ আসে তাহলে বুঝবেন আম ভেতর থেকে মিষ্টি হবে। যদি আম থেকে গন্ধ না আসে তাহলে এ ধরনের আম কেনা থেকে বিরত থাকুন।

গন্ধে চেনা

গাছপাকা আমের বোঁটার কাছ থেকে ঘ্রাণ নিলে পরিচিত মিষ্টি গন্ধ পাওয়া যায়। রাসায়নিক আমে গন্ধই নেই, না-হয় ঝাঁজালো বা কৃত্রিম গন্ধ থাকে।

গোড়ার দিকে গাঢ় রং

প্রাকৃতিকভাবে পাকা আমের গোড়ার দিকে কিছুটা গাঢ় রং দেখা যায়। রাসায়নিকে পাকানো আমের রঙ হয় পুরোই সমান হলদে।

স্বাদে টক-মিষ্টি ভাব

গাছপাকা আমে থাকে প্রকৃত টক-মিষ্টি স্বাদ ও ঘ্রাণ। রাসায়নিক দেওয়া আম খেলে মনে হবে, স্বাদ নেই, গন্ধও কম।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।