শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

এআই ভিত্তিক পরিবহন প্ল্যাটফর্ম উন্নয়নে গুগলের কাছ থেকে ২১ লাখ ডলার পেল এমআইটি ট্রানজিট ল্যাব

প্রকাশিত - ০৩ অক্টোবর, ২০২৬   ০৬:৪৬ এএম
webnews24

  1. এমআইটি ট্রানজিট ল্যাব তাদের পাবলিক ট্রানজিট ইন্টেলিজেন্স হাব (PTIQ) প্রকল্পের জন্য গুগলের কাছ থেকে ২১ লাখ ডলার অনুদান পেয়েছে। PTIQ একটি এআইভিত্তিক প্ল্যাটফর্ম, যার লক্ষ্য হলো গণপরিবহন পর্যবেক্ষণ, পরিচালনা নিয়ন্ত্রণ এবং যাত্রীদের সঙ্গে যোগাযোগব্যবস্থাকে একটি সমন্বিত প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসা।

গুগলের জনকল্যাণমূলক প্রতিষ্ঠান Google.org গত ১৫ সেপ্টেম্বর এই অর্থায়নের ঘোষণা দেয়। Google.org Impact Challenge: AI for Government Innovation কর্মসূচির আওতায় বিশ্বজুড়ে নির্বাচিত ১৫টি প্রকল্পের একটি হলো PTIQ। এ কর্মসূচির মাধ্যমে এআইনির্ভর জনসেবা উন্নয়নে কাজ করা বেসরকারি সংস্থা, সামাজিক উদ্যোগ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেওয়া হয়।

  1. PTIQ বিভিন্ন পরিবহন সংস্থার পৃথক সিস্টেম থেকে তথ্য সংগ্রহ করে একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্মে নিয়ে আসবে। এর মাধ্যমে নিয়ন্ত্রণকেন্দ্রের কর্মীরা প্রয়োজনীয় তথ্য এক জায়গা থেকে দেখতে পারবেন এবং পরিচালনাসংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারবেন। একই সঙ্গে যাত্রীদের প্রয়োজনীয় তথ্য ও আপডেট দেওয়ার কাজেও এই সিস্টেম সহায়তা করবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পরিবহনকর্মীদের কাছেই থাকবে।

  2. এ বিষয়ে এমআইটি ট্রানজিট ল্যাবের সহযোগী পরিচালক এবং PTIQ-এর সহ-প্রধান গবেষক, প্রকল্প পরিচালক ও কারিগরি প্রধান আওয়াদ আবদেলহালিম বলেন, “আমাদের লক্ষ্য এসব সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে নেওয়া নয়। বরং যারা সিদ্ধান্ত নেবেন, তাদের হাতে যেন সম্ভব সর্বোত্তম তথ্য থাকে, সেটি নিশ্চিত করা।”

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।