শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমাকে বিদায় জানাতে চাইছেন আমির খান!

প্রকাশিত - ২১ আগস্ট, ২০২৪   ০৭:২৩ পিএম
webnews24

প্রভাত বিনোদন : পর্দা থেকে সরে দাঁড়াতে চাইছেন বলিউড অভিনেতা মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান। ইতিমধ্যে এই নায়কের একটি মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। তার ওই মন্তব্য ঘিরে নিজেকে সিনেমা থেকে দূরে সরানোর ইঙ্গিত দেন আমির। ভারতীয় গণমাধ্যমের খবর, সামাজিক মাধ্যমে আমির খানের এক মন্তব্য ভাইরাল হয়েছে; যেখানে শুরু হয়েছে অভিনেতাকে নিয়ে নেটিজেনদের চর্চা। সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন আমির খান! অভিনেতার মন্তব্য ভাইরাল হয়েছে। সমাজমাধ্যমে শুরু হয়েছে চর্চা। হঠাৎ কেন এরকম মন্তব্য করলেন বলিউডের ‘মিস্টার পারফেরকশনিস্ট’? সম্প্রতি অভিনেত্রী রিয়া চক্রবর্তী তার পডকাস্ট শো ‘চ্যাপ্টার-টু’ এর নতুন পর্বের একটি প্রোমো প্রকাশ করেন। সেই পর্বে রিয়ার অতিথি ছিলেন আমির খান। সেখানে বলিউড কিং শাহরুখ খান এবং ভাইজান খ্যাত সালমান খানের চেয়ে আমির খান দেখতে ভাল কী না, তা জিজ্ঞাসা করা হয়। সেখানে নিজের মতামত জানিয়ে আমির খান বলেই ফেললেন, আমাকে এবার ছবি থেকে সরতে হবে।
পডকাস্টে আমিরের মন্তব্য শুনে রিয়ার কথা ছিল এমন, মিথ্যে কথা, এটি হতে পারে না। এ সময় আমিরও তার মন্তব্য থেকে সরতে নারাজ হন। বলেন, আমি সত্যি বলছি। পডকাস্টে তাদের আলোচনার এই অংশের প্রোমোশনাল ভিডিওটি ছড়িয়ে পড়লে নেটিজেনদের মাঝে শুরু হয় চর্চা, আমির ভক্তদের জন্য তৈরি হয় দুশ্চিন্তা। তাদের মধ্যে অনেকের প্রশ্ন, অভিনেতা অভিনয় ছেড়ে হঠাত কেনই বা দূরে সরে যেতে চাইলেন।
উল্লেখ্য, আমির খানের সর্বশেষ মুক্তি পাওয়া ছবি লাল সিংহ চড্ডা মুক্তি পায় ২০২২ সালে। যদিও ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। তার পর আমির জানিয়েছিলেন, তিনি অভিনয় থেকে দীর্ঘ বিরতি নিতে চান। তার ভাষ্য ছিল, আমি বিরতি নিয়ে এখন পরিবারের সঙ্গে একটা সময় কাটাতে চাই। তখন অভিনেতার মন্তব্য ঘিরে শোরগোল ওঠে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।