২৪ঘণ্টা অনলাইন: আজ ১ অক্টোবর আন্তর্জাতিক কফি দিবস। বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয় কফির সঙ্গে যুক্ত কৃষক, উৎপাদক, ব্যবসায়ী ও অন্যান্য শ্রমজীবী মানুষের অবদানকে স্বীকৃতি দিতে প্রতিবছর দিবসটি পালিত হয়। কফি উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের সম্মান জানানোও দিবসটির অন্যতম উদ্দেশ্য।
আন্তর্জাতিক কফি সংস্থা (আইসিও) ২০১৪ সালে ১ অক্টোবরকে আন্তর্জাতিক কফি দিবস হিসেবে ঘোষণা করে। পরের বছর ২০১৫ সালে ইতালিতে প্রথমবারের মতো দিবসটি আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়।
বিশ্বজুড়ে কফির জনপ্রিয়তা দীর্ঘদিনের। এতে অ্যান্টিঅক্সিডেন্টসহ বিভিন্ন উপাদান রয়েছে। গবেষণায় পরিমিত কফি পানের সঙ্গে কিছু স্বাস্থ্যগত সুবিধার সম্পর্ক পাওয়া গেছে। তবে কফির উপকারিতা অনেকটাই নির্ভর করে পান করার পরিমাণ ও প্রস্তুত প্রণালির ওপর।
চিনি, অতিরিক্ত দুধ বা উচ্চ ক্যালরিযুক্ত উপাদান মেশানো কফির তুলনায় চিনি ছাড়া বা ব্ল্যাক কফিতে ক্যালরি তুলনামূলক কম থাকে। পরিমিত ক্যাফেইন গ্রহণ কিছু মানুষের ক্ষেত্রে উপকারী হলেও অতিরিক্ত ক্যাফেইনে ঘুমের সমস্যা, অস্থিরতা ও হৃদস্পন্দন বেড়ে যাওয়ার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
বিশেষ স্বাস্থ্যগত সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের ক্যাফেইন গ্রহণের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। তাই কফি পানের ক্ষেত্রে পরিমাণ ও ব্যক্তির শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় রাখা জরুরি।
কফি উৎপাদনে বিশ্বে শীর্ষে রয়েছে ব্রাজিল। এরপর রয়েছে ভিয়েতনাম। শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর তালিকায় আরও রয়েছে কলম্বিয়া, ইন্দোনেশিয়া ও ইথিওপিয়া। বিশ্বের বিভিন্ন দেশের লাখো মানুষের জীবিকা কফি উৎপাদন ও বাণিজ্যের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।