শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘অল ব্ল্যাক’ লুকে ধরা দিলেন দীপিকা

প্রকাশিত - ২১ আগস্ট, ২০২৪   ০৭:২১ পিএম
webnews24

প্রভাত বিনোদন : মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই মুহূর্তে ৮ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। নতুন সন্তানের আশায় এখন শুধুই দিন গুনছেন রণবীর ঘরনী। তবে অন্তঃসত্ত্বা দীপিকা যেন কোনোভাবেই ঘরে থাকতে চাননা। বিভিন্ন কাজে স্বামী রণবীর সিংকে নিয়ে বাইরে বের হতে দেখা হয় অভিনেত্রীকে। ফলে পাপারাৎজিদের কবলেও পড়েন। নতুন করে ক্যামেরাবন্দি হয়ে এখন চর্চা চলছে দীপিকার বেবিবাম্প নিয়ে। গতকাল মঙ্গলবার রাতে ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন এবং রণবীর সিংয়ের পরিবারের সঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন। এ সময় 'অল ব্ল্যাক' লুকে দেখা গেল হবু মাম্মাকে। মুম্বাইয়ের একটি রেস্তোরাঁর বাইরে দীপিকা পাড়ুকোনের ছবি তোলে পাপারাৎজিরা। এ সময় দেখা যায় দীপিকার স্বামী রণবীর সিংয়ের বাবা, মা ও বোনকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ক্লিপটিতে গর্ভবতী দীপিকাকে রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসতে দেখা যায় এবং পাপারাজ্জিদের শুভেচ্ছা জানাতে দেখা যায়।
এদিন কালো মিডি পোশাক পরেছিলেন দীপিকা। ছিল কালো ব্লেজার; বেবিবাম্পের জন্য যা ছিল বেশ আরামদায়ক। ব্লেজারটিতে ল্যাপেল কলার। ফুল হাতা। সঙ্গে সাদা স্নিকার্স, ঘড়ি, আংটি, সোনার হুপস এবং একটি কালো কাঁধের ব্যাগ দিয়ে পুরো অল-ব্ল্যাক লুকে নিজেকে ধরা দেন। তার লম্বা, ঢেউখেলানো চুলগুলি খোলাই রেখেছিলেন। মেকআপের জন্য স্মোকি আইশ্যাডো, রুজ, গাঢ় ভ্রু, বাদামি লিপস্টিক পরেন।
দীপিকাকে সর্বশেষ দেখা যায় নাগ অশ্বিনের 'কল্কি ২৮৯৮ এডি'-তে, যেখানে অভিনয় করেছিলেন প্রভাস, কমল হাসান, অমিতাভ বচ্চন, দিশা পাটানি এবং অন্যান্যরা। বর্তমানে দীপিকা ও রণবীর সিং তাদের প্রথম সন্তানের অপেক্ষায় দিন গুনছেন। এর আগে গত ২৯ ফেব্রুয়ারি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান এই দম্পতি। পোস্টটিতে লেখা ছিল, ‘সেপ্টেম্বর ২০২৪’। অর্থাৎ আগামী মাসেই আসবে ছোট্ট এক পুতুল।
২০১৮ সালের নভেম্বরে গাঁটছড়া বাঁধেন রণবীর ও দীপিকা। ইতালির লেক কোমোতে এই দম্পতির একটি অন্তরঙ্গ বিয়ের অনুষ্ঠান ছিল। তাদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবার বিয়েতে অংশ নিয়েছিল। তিন বছর ধরে গোপনে তাদের বাগদান হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।