শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

গিনেস বুকে জায়গা পেল অর্জুন-দীপিকার সিনেমা

প্রকাশিত - ২৮ সেপ্টেম্বর, ২০২৬   ১১:৪৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : রিলিজের আগেই রেকর্ড গড়ল অল্লু অর্জুন-দীপিকা পাড়ুকোনের সিনেমা ‘রাকা’। কোনও হলিউডি ফিল্ম নয়। বিশ্বে প্রথমবার ৩৭ জন শিল্পীকে নিয়ে এক সঙ্গে মোশন ক্যাপচার ফিল্মিং সম্ভব হল ভারতীয় সিনেমা রাকার সেটে। ফিল্ম মেকিংয়ে প্রযুক্তিগত সাফল্যের এই নজির গড়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছে অ্যাটলি আর অল্লুর নতুন ছবি।

এর আগে বিশ্বের নামকরা ফিল্ম স্টুডিওতে দুই থেকে তিনজন শিল্পীকে নিয়ে এক সঙ্গে মোশন ক্যাপচার শ্যুটিং হয়েছে। কিন্তু এক সঙ্গে ৩৭ জন শিল্পীকে নিয়ে এই কঠিন প্রযুক্তিগত চ্যালেঞ্জ নেওয়ার কথা কোনও পরিচালক কল্পনাও করেননি। এখানেই সবাইকে ছাপিয়ে এগিয়ে গিয়েছেন অ্যাটলি। 

সূত্রের খবর, রাকার মূল প্রোডাকশন কস্টের মধ্যে বিপুল অঙ্কের টাকা খরচ হচ্ছে স্পেশাল এফেক্টসের জন্য। টাকার পরিমাণটা প্রায় ৩০০ কোটি। আর রাকার বাজেট ধরা হয়েছে প্রায় ৮০০ কোটি টাকা। এই সাইফাই অ্যাকশন-ফ্যান্টাসি ফিল্মটির ভিএফএক্সের দায়িত্ব সামলাচ্ছে লস অ্যাঞ্জেলিসের লোলা ভিএফএক্স। সেখান থেকে প্রযুক্তিবিদদের বিশাল একটি দল তাদের পুরো সেটআপ উড়িয়ে এনেছেন হায়দরাবাদে। অ্যাটলি নিজস্ব একটি মোশন ক্যাপচার স্টুডিও তৈরি করে নিয়েছেন তাদের সাহায্যে।

রাকার সিনেম্যাটোগ্রাফির দায়িত্ব সামলাচ্ছেন জি কে বিষ্ণু; যিনি মারসাল, বিজিল, জওয়ানের মত ছবির দায়িত্ব পালন করেছেন।

গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি, দ্য ম্যান্ডেলোরিয়ান, অ্যাভেঞ্জার্স এন্ডগেমের প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট কার্লটন কোলম্যান জুড়ে গিয়েছেন অ্যাটলির টিমের সঙ্গে। এক সঙ্গে ৩৭ জন শিল্পীকে নিয়ে মোশন ক্যাপচার ফিল্মিংয়ের পরিক্ষামূলক প্রচেষ্ঠা সফল হয়েছে সবার সম্মিলিত পরিশ্রম আর নিভুল পরিকল্পনায়। ভারতীয় সিনেমাকে প্রযুক্তির দিক থেকে এক নতুন উচ্চতায় এগিয়ে নিয়ে যাওয়াই অ্যাটলি আর তার টিমের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আর সেই চ্যালেঞ্জে জিতেছে রাকা।

ছবিটিতে একটি পরিবারের বংশতালিকা থেকে চারটি আলাদা প্রজন্মের চার চরিত্রকে একই টাইমফ্রেমে ধরবেন অ্যাটলি। আর এই চারটি চরিত্রেই দেখা যাবে অল্লু অর্জুনকে। ইলিউশন আর মিস্ট্রি একসঙ্গে মিশে যাবে কাহিনিতে। রাকা আল্লু অর্জুনের ফিল্মোগ্রাফির ২২তম ছবি। আর পরিচালক অ্যাটলির ষষ্ঠ সিনেমা। মেগাস্টার আর মাস্টার ডিরেক্টরের মেলবন্ধনে তাদের আগামী প্রজেক্ট বক্স অফিসে কেমন ফল করে, এখন সেটাই দেখার অপেক্ষা।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।