শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

দাড়ি না রাখায় ২৮০ জনকে  বরখাস্ত করেছে তালেবান

প্রকাশিত - ২১ আগস্ট, ২০২৪   ০৭:০৩ পিএম
webnews24

প্রভাত ডেস্ক: আফগানিস্তানে তালেবান সরকারের নৈতিকতা মন্ত্রণালয় দাড়ি না রাখার কারণে নিরাপত্তা বাহিনীর ২৮০ জনের বেশি সদস্যকে বরখাস্ত করেছে। এছাড়া গত বছরে ‘অশ্লীল কর্মকা-ের’ অভিযোগে ১৩ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার তালেবান কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
নৈতিকতা মন্ত্রণালয় হিসেবে পরিচিত পাপ দমন ও পুণ্যের প্রচার মন্ত্রণালয় তাদের কার্যক্রমের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, আটককৃতদের প্রায় অর্ধেককে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়া হয়েছিল। মন্ত্রণালয় আটককৃতদের অপরাধের ধরন বা তাদের লিঙ্গ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। মন্ত্রণালয়ের পরিকল্পনা ও আইন পরিচালক মোহিবুল্লাহ মোখলিস এক সংবাদ সম্মেলনে জানান, গত বছরে তারা ২১ হাজার ৩২৮টি বাদ্যযন্ত্র ধ্বংস করেছে এবং হাজার হাজার কম্পিউটার অপারেটরকে বাজারে ‘অশ্লীল ও অনৈতিক’ চলচ্চিত্র বিক্রি থেকে বিরত রেখেছে। তিনি আরও জানান, ২৮১ জন নিরাপত্তা বাহিনীর সদস্যকে দাড়ি না রাখার কারণে বরখাস্ত করা হয়েছে। তাদের ইসলামি আইন অনুসারে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
২০২১ তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এই নৈতিকতা মন্ত্রণালয় গঠন করা হয়। তখন নারীবিষয়ক মন্ত্রণালয় বাতিল করা হয়। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন নারীদের ওপর বিভিন্ন বিধিনিষেধ ও মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করায় তালেবান শাসকদের সমালোচনা করে আসছে। জাতিসংঘের আফগানিস্তান মিশন জানিয়েছে, নৈতিকতা মন্ত্রণালয়ের কর্মকর্তারা মাঝে মাঝে নারী আটক করেছেন। বেশিরভাগ ক্ষেত্রে ইসলামি পোশাকবিধি না মানার অভিযোগে আটক করা হয়। কখনও কখনও তাদের কয়েক ঘণ্টার জন্য আটক রাখা হয়েছে।
তালেবান এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে। গোষ্ঠীটি জানিয়েছে, তারা ইসলামি আইন এবং আফগান রীতিনীতি অনুসারে এসব নিয়ম প্রয়োগ করছে। নারীদের পোশাক ও পুরুষ অভিভাবক ছাড়া দূরপথে ভ্রমণ সম্পর্কিত কোনও তথ্য মন্ত্রণালয় সরবরাহ করেনি। তবে জানিয়েছে, ইসলামি পোশাকবিধি অনুসরণ নিশ্চিত করতে একটি নতুন পরিকল্পনা তৈরি করা হচ্ছে। যা দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে অবস্থিত সর্বোচ্চ আধ্যাত্মিক নেতার তত্ত্বাবধানে থাকবে।
মোখলিস জানান, সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুযায়ী, নারীদের হিজাব (ইসলামি পোশাক) পরিধানের জন্য একটি খসড়া পরিকল্পনা তৈরি ও অনুমোদিত হয়েছে। এর আগে, নৈতিকতা মন্ত্রণালয় বলেছিল, নারীদের পুরোপুরি মুখ ঢেকে রাখা উচিত বা বোরকা পরা উচিত। এই নিয়ম না মানলে তাদের পরিবারের পুরুষ সদস্যদের টার্গেট করা হবে, সরাসরি নারীদের নয়। তালেবান ক্ষমতা দখলের আগেও আফগানিস্তানের রক্ষণশীল সমাজে বেশিরভাগ নারী প্রকাশ্যে তাদের চুল ঢেকে রাখতেন। তবে কাবুলের মতো শহরগুলোতে অনেকেই সাধারণত মুখ ঢাকতেন না বা বোরকা পরতেন না।
মোখলিস আরও জানান, তারা নারী বিক্রির দুই শতাধিক ঘটনা প্রতিহত এবং নারীর বিরুদ্ধে আড়াই হাজারের বেশি সহিংসতার ঘটনা প্রতিরোধ করেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।