প্রভাত ডেস্ক : রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোর মেয়র সের্গেই সোবইয়ানিন দাবি করেছেন, গতকাল বুধবার হওয়া এই হামলায় রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী অন্তত ১১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এছাড়া, দেশটির অন্যান্য অঞ্চলেও ড্রোন হামলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে স্থানীয় সময় ভোর ৪টা ৪৩ মিনিটে মেয়র বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুদের ড্রোন প্রতিহত করে যাচ্ছে। এটি মস্কোতে হওয়া সবচেয়ে বড় ড্রোন হামলার একটি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাচ্ছি। তিনি আরও বলেছেন, ক্রেমলিনের ৩৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পোডোলস্ক শহরে কিছু ড্রোন ভূপাতিত করা হয়েছে।
মস্কো লক্ষ্য করে আগেও ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। তবে মারাত্মক কোন ক্ষয়ক্ষতি হয়নি। ২০২৩ সালের মে মাসের পর বুধবার এত ব্যাপক পরিসরে ড্রোন হামলা হলো। আগের হামলায় ৮টি ড্রোন ধ্বংসের দাবি করেছিল রাশিয়া। প্রাথমিকভাবে, হামলায় হতাহত বা মারাত্মক কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে মেয়র জানিয়েছেন।
এদিকে রুশ কর্মকর্তারা বলেছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ব্রায়ানস্কে ২৩টি ড্রোন এবং অন্য এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। ব্রায়ানস্কের গভর্নর টেলিগ্রামে বলেছেন, হামলায় কোন হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, মস্কোর উত্তরে অবস্থিত তুলা অঞ্চলে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রোস্তভের গভর্নর ভ্যাসিলি গোলুবেভ বলেছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। হামলায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে তুলা ও রোস্তভের তথ্য সংযুক্ত করেনি। এছাড়া, মন্ত্রণালয় জানিয়েছে, বেলগোরোদ অঞ্চলে ৬টি, কালুগাতে ৩টি ও কুরস্কতে ২টি ড্রোন ভূপাতিত করা হয়। অবশ্য প্রতিটি দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এদিকে, হামলার বিষয়ে ইউক্রেন কোনও মন্তব্য করেনি।
সাম্প্রতিক মাসগুলোতে, রাশিয়ায় বিমান হামলা জোরদার করেছে ইউক্রেন। গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের মাধ্যমে দেশটির যুদ্ধের সক্ষমতা কমানো এসব হামলার উদ্দেশ্য।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।