পরিবেশ পরিচ্ছন্নতা রক্ষায় সম্মিলিত শপথ গ্রহণ
রবি ডাকুয়া,বাগেরহাট প্রতিনিধি: প্লাস্টিক দূষণ প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোংলায় আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসুচি পালিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মসুচি পালন করা হয়। পরিবেশ অধিদপ্তর ও জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা "ইন্টিগ্রেটেড এ্যাপ্রোচ টুওয়ার্ডস সাসটেইনেবল প্লাস্টিক ইউজ এন্ড মেরিন লিটার প্রিভেনশন ইন বাংলাদেশ" প্রকল্পেন আওতায় এ কর্মসুচি পালন করা হয়। আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসুচির সহ-আয়োজক ছিলো পশুর রিভার ওয়াটারকিপার, বিডি ক্লিন ও প্রথম আলো বন্ধুসভা।
২৪ সেপ্টেম্বর সকাল ১১টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর বাগেরহাটের উপপরিচালক আসাদুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। আলোচনা সভায় বক্তৃতা করেন জাতিসংঘ শিল্প ও উন্নয়ন সংস্থার ন্যাশনাল কনসালটেন্ট মো. মহিদুল ইসলাম, সুন্দরবন রক্ষায় আমরা'র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ, প্রথম আলো বন্ধুসভার ধীমান মন্ডল, ইয়ুথ ফর সুন্দরবন'র জান্নাতুল সাদিয়া প্রমূখ। সঞ্চালনায় ছিলেন জানে আলম বাবু। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল আচরণের গুরুত্ব তুলে ধরেন। স্বাগত বক্তব্যে ইউনিডো বাংলাদেশের ন্যাশনাল কনসালটেন্ট মো. সহিদুল ইসলাম (সিয়াম) প্রকল্পের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেন এবং পরিচ্ছন্নতা অভিযান থেকে মানুষের দৈনন্দিন জীবন শৈলী ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রত্যাশার কথা তুলে ধরেন। সভাপতির বক্তব্যে বাগেরহাটের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আসাদুর রহমান পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনায় স্হানীয় প্রশাসন, প্রতিষ্ঠান ও জনগনের সমন্বিত কার্যক্রমের প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী নেতৃত্বে উপস্থিত সবাই পরিবেশ পরিচ্ছন্নতা বিষয়ক শপথ গ্রহণ করেন। পরে সবাই অঙ্গীকার বোর্ডে স্বাক্ষর করেন। আলোচনা সভা ও শপথ গ্রহণ শেষে সচেতনতামূলক একটি র্যালি মোংলা শহর প্রদক্ষিণ করে মেরিন ড্রাইভ রোডে পরিচ্ছন্নতা কর্মসুচি পালন করেন। আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসুচিতে তিন শতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন বলে জানা যায়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।