শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর মেয়র মজিবুর রহমানের  পুনর্বহালের দাবিতে সমাবেশ

প্রকাশিত - ২১ আগস্ট, ২০২৪   ০৬:৪৭ পিএম
webnews24

প্রভাত সংবাদদাতা, কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমানের স্ব-পদে  পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কালিয়াকৈর পৌর ও উপজেলার নাগরিক সমাজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা। গাজীপুরের চন্দ্রায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। হাজী রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে শিল্প পতি এরশাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা এমদাদুল হক, সাইজুদ্দিন, পৌরসভার সাবেক কাউন্সিলর সামসুল আলম সরকার,কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল,মিজানুর রহমান শেলী,হযরত আলী মিলন,আমজাদ হোসেন,আনোয়ার হোসেন, শাহাদাত হোসেন খান হারুন অর রশিদ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালিয়াকৈর উপজেলা সমন্বয়ক সিহাব হোসেন,শিক্ষকদের সমন্বয় কারি ইসতিয়াক হোসেন,ছাত্র সমাজের পক্ষে তুহিন সহ বিভিন্ন নাগরিক সমাজ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি তুলে বলেন, যেহেতু স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল তাই একযোগে দেশের সকল পৌর ও সিটি কর্পোরেশন মেয়রদের অপসারণ করা হয়েছে। কিন্তুু কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান দীর্ঘ বিশ বছর যাবৎ দিন রাত পরিশ্রম করে কালিয়াকৈর পৌরসভাকে একটি উন্নত পৌরসভায় রূপান্তরিত করেছেন,তাই পৌর বাসীর সেবা অব্যাহত রাখতে বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের কাছে সদ্য অপসারণকৃত পৌর মেয়র মুজিবুর রহমানের স্ব-পদে পুনর্বহাল অথবা প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়ে পৌরবাসীর সেবা নিশ্চিতের দাবি জানান। মুজিবুর রহমানের স্ব পদে পুনর্হবহালের দাবিতে বিক্ষোভ ও সমাবেশের সভাপতি হাজী রিয়াজ উদ্দিন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।